জেমাইমাকে বিশেষ উপহার গাভাসকরের, প্রতিশ্রুতি রেখে কী দিলেন বিশ্বকাপ জয়ীকে

Share:

নিজস্ব প্রতিনিধি : মহিলা বিশ্বকাপে নিজের জায়গা করে নিয়েছেন জেমাইমা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস সেঞ্চুরি তাঁকে অন্য মাইলেজ দিয়েছে। বিশ্বকাপ জয়ের পর স্মৃতি মান্ধানা, হরমানপ্রীত কৌরের সঙ্গে একসঙ্গেই উঠে এসেছে জেমাইমার নাম। এবার তাঁকে বিশেষ উপহার দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার। আগেই কথা দিয়েছিলেন জেমাইমার সঙ্গে গান গাইবেন। বিশেষ উপহার দিয়ে সেই গানও গেয়েছেন তিনি। কী সেই বিশেষ উপহার? সেখানেই রয়েছে চমক।

সুনীল গাভাসকার জেমাইমাকে একটি গিটার উপহার দিয়েছেন। কিন্তু এই গিটারে রয়েছে বিশেষত্ব। এটিকে দেখলে ব্যাট বলে ভুল হতে পারে। ব্যাটের আকারে গিটার গিফট করেছেন তাঁকে। পাশাপাশি প্রতিশ্রুতি মেনে একটি গানও গেয়েছেন। জানা গিয়েছে শোলে ছবির বিখ্যাত গান ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে গেয়েছেন জেমাইমার সঙ্গে। মহিলা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৭ রান করে ভারতকে জয় পাইয়ে দিয়েছিলেন জেমাইমা। তাঁর ব্যাটে ভর করেই ফাইনালে পৌঁছে গিয়েছিল হরমন-স্মৃতিরা। সেই ঐতিহাসিক সেমিফাইনাল দেখার পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকার বলেছিলেন ভারত যদি বিশ্বকাপে জেতে, তিনি জেমাইমার সঙ্গে গান গাইতে চান। যদি জেমাইমা রাজি হন। সেই সময় জেমাইমা জানিয়ে দিয়েছিলেন, তিনি রাজি রয়েছেন। তারপর থেকেই দেশের ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে আসবে সেই দিন। যেদিন সুনীল গাভাসকার ও জেমাইমা গান করবেন। অবশেষে সেই গানও গেয়েছেন দুজনে।

সোশ্যাল মিডিয়ায় গান গাওয়ার ভিডিও শেয়ার করেছেন জেমাইমা। দ্রুত ভাইরাল হয়েছে সেই ভিডিও। সেখানে দেখা গিয়েছে দুজন দুজনকে শুভেচ্ছা জানাচ্ছে। হঠাৎই ক্রিকেট ব্যাটের আকারে একটি গিটার জ্যামাইমার হাতে তুলে দেন সানি। এই পুরস্কার পেয়ে জ্যামাইমা আপ্লুত তা বোঝাই গিয়েছে।

 

 

 

 

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন ব্রাজিলের জনপ্রিয় ‘ব্রিগাদেইরো’, রইল রেসিপি

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

স্টিমড মোমো ভুলে এবার ঝাল-ঝাল রেড কারি! বাড়িতেই বানান রেস্তরাঁ-স্টাইল মোমো

বাজারের আচার ভুলে যাবেন! ঘরেই বানান আলু বোখারার ঝাল-মিষ্টি আচার

বক্সঅফিসে সুনামি! মুক্তির দ্বিতীয় দিনে ৫৬.৭৫ কোটি টাকা আয় করল ‘মির্জাপুর: দ্য মুভি’

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ