BREAKING: লারা এখন অতীত, হায়দরাবাদের নয়া হেড কোচ ভেত্তোরি

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রায়ান লারার পালা শেষ। এবার সানরাইজার্স হায়দরাবাদের হাল নিজের কাধে তুলে এহড কোচের দায়িত্ব নিতে চলেছেন ড্যানিয়েল ভেত্তোরি। আজ, সোমবার এমন কথাই দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।

আইপিএলে এর আগে বিরাটদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হেড কোচের ভূমিকায় দেখা গিয়েছে নিউজিল্যান্ডের এই প্রাক্তন স্পিনারকে। আর এবার কমলা ব্রিগেডের মাথায় বসানো হল তাঁকে। টম মুডিকে সরিয়ে খুব আশা করে গত মরশুমেই এই দল ব্রায়ান লারাকে হেড কোচ বানিয়ে নিয়ে এসেছিল। কিন্তু হায়দরাবাদের করুণ অবস্থা হয়। চলতি বছরের আইপিএলে ১০টি ম্যাচ খেলে মাত্র চারটিতে জিতে পয়েন্ট টেবিলের লাস্ট বয় হিসেবে থেকে যায় হায়দরাবাদ। তাই আগামী মরশুমের আগেই কিংবদন্তি ক্যারিবিয়ান তারকাকে সরিয়ে প্রাক্তন কিউয়ি তারকার ওপর ভরসা দেখালেন দলের নির্মাতারা।

প্রসঙ্গত, ভেত্তোরির সময়কালে আরসিবি ২০১৫ সালের আইপিএলে প্লে-অফ খেলেছিল। ২০১৬ সালে ফাইনাল খেলেছিল। এমনকি স্পিন বোলার হিসেবেও আইপিএলে ভাল ফর্ম ছিল তাঁর। সব মিলিয়ে আগামী মরশুমে নিজেদের বৈতরণী পার করার জন্য ভেত্তোরির ওপরেই আশায় বুক বাঁধছে সানরাইজার্স হায়দরাবাদ।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস