চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ম্যাক্সওয়েলের দুরন্ত সেঞ্চুরি, ফের জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিনিধি : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ ক্রিকেটের ইতিহাসে রেকর্ড রান করে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। দেশের মাটিতে এটাই টি ২০-তে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান। যদিও জবাবে ব্যাট করতে নেমে লক্ষ্যপূরণ করতে পারেনি ক্যারেবিয়ানরা।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় অস্ট্রেলিয়া। জোশ ইংলিশ ৬ বলে ৪ রান করে আউট হন। এরপর ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ জুটি বেঁধে অজিদের ইনিংসকে এগিয়ে নিয়ে যায়। ১২ বলে ২৯ রান করেন মার্শ। দ্বিতীয় উইকেটে ডেভিড ওয়ার্নারকে নিয়ে ২১ বলে ৪৩ রান যোগ করেন মার্শ। ষষ্ঠ ওভারে মার্শ ফেরার পরই আউট হয়ে যান ওয়ার্নার। এরপর মাঠে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। ২৫ বলে ৫০ রান করা ম্যাক্সওয়েল শতরান করেন মাত্র ৫০ বলে। শেষ পর্যন্ত ৫৫ বলে ১২০ রানে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। চার উইকেটে ২৪১ রান করে অস্ট্রেলিয়া।

জবাবে ব্যাট করতে নেমে লক্ষ্যে পৌঁছোতে পারেননি ক্যারেবিয়ানরা। শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট পতন হতে থাকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের। ৬৩ রানের মধ্যে পাঁচ উইকেট পড়ে যায়। রভম্যান পাওয়েল শেষ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ব্যক্তিগত ৬৩ রানের মাথায় আউট হয়ে যান পাওয়েল। পাওয়েল যখন আউট হন, তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে রয়েছে ১৭৬। শেষপর্যন্ত ২০ ওভারের মাথায় ২০৭ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। মার্কাস স্টোইনিস তিনটি উইকেট পান। ২টি করে উইকেট পান হ্যাজেলউড ও জনসন। এই নিয়ে পর পর দুটি ম্যাচে টানা জয় পেল অস্ট্রেলিয়া। 

 

 

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ