এই মুহূর্তে

বিরাট-রোহিতের কৃতিত্বে ভাগ বসালেন সূর্যকুমার যাদব, কী রেকর্ড গড়লেন?

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। শনিবার (৩১ জানুয়ারি) নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচেই নয়া মাইলফলক স্পর্শ করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিন ব্যাট করতে নামার আগে সূর্যের ঝুলিতে ছিল ২,৯৬৭ রান। তৃতীয় ভারতীয় খেলোয়াড় হিসেবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির সঙ্গে নিজের নাম জুড়তে দরকার ছিল মাত্র ৩৩ রানের। ১৩তম ওভারে লকি ফার্গুসনের বলে বাউন্ডারি হাঁকিয়ে সেই লক্ষ্যপূরণ করেন। টি টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রানের মালিকানা দখল করলেন। ওই কৃতিত্ব গড়তে সূর্য খেলেছেন মাত্র ১,৮৮২ বল। এতদিন টি টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রানের রেকর্ড ছিল সংযুক্ত আরব আমিরশাহির মুহাম্মদ ওয়াসিমের। তিনি ১,৯৪৭ বল খেলে ওই কৃতিত্ব গড়েছিলেন। সূর্যকুমারের আগে টি টোয়েন্টিতে ভারতীয় ক্রিকেটারদের  মধ্যে একমাত্র বিরাট কোহলি ও রোহিত শর্মার তিন হাজারের বেশি রান করার রেকর্ড রয়েছে।  কোহলি পাকিস্তানের বাবর আজমের সাথে যৌথভাবে দ্রুততম ৩০০০ রান করার রেকর্ড গড়েছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাট কোহলি ৪০০৮ রান এবং রোহিত শর্মা ৩৮৫৩ রান করে ভারতীয়দের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন।

এদিন তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সূর্য যাদব। আগের ম্যাচের প্রথম একাদশে তিন বদল ঘটিয়ে মাঠে নামে টিম ইন্ডিয়া। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন টি টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের সিংহাসনে থাকা অভিষেক শর্মা। কিউই বোলার জ্যাকব ডাফি-কাইল জেমিসনদের পিটিয়ে ছাতু করেন। যদিও অন্য ওপেনার সঞ্জু স্যামসন ফের ব্যর্থ হন। তৃতীয় ওভারে লকি ফার্গুসনের বলে বেভন জ্যাকবসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ছয় বলে করে যান মাত্র ৫ রান। আগ্রাসী মেজাজে খেলতে গিয়ে পঞ্চম ওভারে লকি ফার্গুসনের বলে ফিরে যান অভিষেক (১৬ বলে ৩০)।

অভিষেক ফেরার পরে চার নম্বরে ব্যাট করতে নেমেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন অধিনায়ক সূর্য। সতীর্থ ঈশান কিশনকে সঙ্গে নিয়ে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৩তম ওভারে লকি ফার্গুসনের বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে টি টিয়েন্টিতে নয়া মাইলফলক স্পর্শ করেন সূর্য। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে তিন হাজার রানের গণ্ডি টপকে যান। শেষ পর্যন্ত ২৯ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের বলে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পাকিস্তান বধ করে ছোটদের বিশ্বকাপের সেমিফাইনালে বৈভবরা

জকোভিচের হৃদয় ভেঙে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন আলকারাজ

পাকিস্তানকে ২৫৩ রানের টার্গেট দিল বৈভবরা

বিশ্বকাপের বিকল্প চিন্তা পাকিস্তানের, ফের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন নাকভি

একই বলে দু’বার বাঁচলেও পরের বলেই আউট, পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৩০ রানে থামতে হল বৈভবকে

ছোটদের বিশ্বকাপে টসে জিতে প্রথমে বৈভবদের ব্যাট করতে পাঠালেন পাক অধিনায়ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ