চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় হরমনপ্রীতদের

নিজস্ব প্রতিনিধি, কেপটাউন: মহিলা ক্রিকেটে  অজিদের কাছে হারার ট্র্যাডিশন বজায় রইল। গত টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের মধুর প্রতিশোধ নিতে পারল না হরমনপ্রীতরা। আজ বৃহস্পতিবার কেপটাউনে সেমিফাইনালে অজিদের কাছে ৫ রানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করল টিম ইন্ডিয়া। জেমাইমা রডরিগজ আর ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউরের অসামান্য লড়াই ব্যর্থ হলো।

জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় ভারত। দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ৯ রানে ফিরে যান শেফালি ভার্মা। পরের ওভারে অ্যাশলি গার্ডনারের বলে ফেরেন টিম ইন্ডিয়ার বড় ভরসা স্মৃতি মান্ধানা (৫ বলে ২ রান)। যশ্তিকা ভাটিয়াও তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। ২৮ রানে তিন উইকেট হারিয়ে হারের মুখে দাঁড়ায় ব্লু ব্রিগেড। এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলের বিপদ সামাল দেওয়ার চেষ্টা চালান জেমাইমা রডরিগজ ও টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কাউর। দুজনে অজি বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন। দুজনে জুটি বেঁধে ৬৯ রান যোগ করেন। ১১ তম ওভারে বিপজ্জন হয়ে ওঠা জেমাইমাকে (২৪ বলে ৪৩) ফিরিয়ে ফের ভারতীয় শিবিরে ধাক্কা দেন ডার্সি ব্রাউন।

দলকে জেতানোর দায়িত্ব এর পরে নিজের কাঁধে তুলে নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর। ৩২ বলে নিজের জীবনের দশম অর্ধশতরানও পূর্ণ করেন। কিন্তু অর্ধশতরান করার পরে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন তিনি। রান নিয়ে ক্রিজে ফেরার সময় ব্যাট মাটিতে আটকে যায় তাঁর। তাতেই রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় অজি বোলারদের নির্দয়ভাবে শাসন করা হরমনপ্রীতকে (৩৪ বলে ৫২ রান)। ভারত অধিনায়ক সাজঘরে ফেরার সময়ে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩২ বলে ৪০ রান। খানিক বাদে রিচা ঘোষকে ফিরিয়ে দেন ডার্সি ব্রাউন (১৭ বলে ১৪)। শেষের দিকে স্নেহ রানা ও দীপ্তি শর্মা মরিয়া হয়ে চেষ্টা চালান। ১৯ তম ওভারের শেষ বলে আউট হন স্নেহ রানা (১০ বলে ১১)। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৬ রান। শূন্য রানে ফেরেন রাধা যাদব। দীপ্তি শর্মা শেষ বলে চার রান নিলেও তাতে ফলের হেরফের ঘটেনি। টাঁচ রানে হেরে মাঠ ছাড়তে হল টিম ইন্ডিয়াকে।

Published by:

Share Link:

More Releted News:

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ