বিশ্বকাপের জন্য আফগান স্কোয়াড ঘোষিত, অধিনায়ক নবি-ই

অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এ-তে রয়েছে আফগানিস্তান।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাবুল: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board)। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে (Asia Cup) দলে থাকা পাঁচ খেলোয়াড় বাদ পড়েছেন। যদিও এশিয়া কাপে দলকে ফাইনালে তুলতে ব্যর্থ হলেও অধিনায়কের চাকরি বেঁচে গিয়েছে মহম্মদ নবীর (Mohammed Nabi)।

অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এ-তে রয়েছে আফগানিস্তান। প্রথম ম্যাচে পার্থে ইংল্যান্ডের মুখোমুখি হবেন মহম্মদ নবী-রশিদ খানরা। চার দিন বাদে ২৬ অক্টোবর মেলবোর্নে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২৮ অক্টোবর একই ভেন্যুতে তারা খেলবে বাছাইপর্বের ‘বি’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। ১ ও ৪ নভেম্বর ব্রিসবেন ও অ্যাডিলেডে তারা সুপার টুয়েলভের শেষ দুটি ম্যাচ খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে গ্রুপ পর্বে দুটি ম্যাচই জিতেছিল আফগানিস্তান। সুপার ফোরে উঠলেও সাফল্য ধরে রাখতে পারেনি। প্রতিযোগিতায় জ্বলে উঠতে পারেননি অধিনায়ক মহম্মদ নবী। পাঁচ ম্যাচ খেলে বল হাতে মাত্র তিন উইকেট, চার ইনিংসে সর্বোচ্চ রান ৮। খারাপ ফর্মে থাকলেও তাকেই বিশ্বকাপের অধিনায়ক রেখে দিলেন নির্বাচকরা।

এশিয়া কাপ দলে থাকা সামিউল্লাহ শিনওয়ারি, হাসমতউল্লাহ শহীদী, আফসার জাজাই, করিম জানাত ও নুর আহমেদ বাদ পড়েছেন। পরিবর্তে দারউইশ রাসুলি, কাইস আহমেদ ও সেলিম সাফিকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হয়েছে। অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে আফসার, শরাফউদ্দিন আশরাফ, রহমত শাহ ও গুলবাদিন নাইবকে। বিশ্বকাপের জন্য ঘোষিত আফগানিস্তান দলে কারা-কারা ঠাঁই পেলেন দেখে নেওয়া যাক–

মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান (সহঅধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাভিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সেলিম সাফি, উসমান গনি।

 

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ

দেশজুড়ে বিস্ফোরণের ছক! গুজরাতে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জয়েশ জঙ্গি

সাতসকালে দক্ষিণেশ্বর মন্দিরে কাজল, ডালা হাতে পুজো দিলেন, নায়িকাকে দেখতে ভক্তদের ভিড়

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী

‘3 Idiots ওঁর জীবন থেকে অনুপ্রাণিত নয়’, অনশনরত সোনম ওয়াংচুককে নিয়ে বিস্ফোরক আমির

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের