চোটের কারণে কোপা আমেরিকায় খেলছেন না নেইমার

Share:

নিজস্ব প্রতিনিধি: চোটের কারণে আসন্ন কোপা আমেরিকায় খেলা হচ্ছে না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের। গতকাল শুক্রবার কোপা আমেরিকা কাপের জন্য ব্রাজিল দলের ২৩ সদস্যের নাম ঘোষণা করেছেন কোচ দারিভেল জুনিয়র। তালিকায় যেমন নেইমারের নাম নেই, তেমনই দলে নেওয়া হয়নি কাতার বিশ্বকাপে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা রিচার্লিসনকে। এ ছাড়া আর্সেনালের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস এবং উলভারহ্যাম্পটনের ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনহাকেও দলে রাখা হয়নি। ২৩ জনের দলে চমক বলতে এনড্রিক।

মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা কাপ। প্রতিযোগিতা শুরু হবে ২০ জুন। শেষ হবে ১৪ জুলাই। কোপা আমেরিকায় এবার প্যারাগুয়ে ও কলম্বিয়ার সঙ্গে একই গ্রুপে পড়েছে ব্রাজিল। আগামী ২৮ জুন প্রথম মাঠে নামছে ব্রাজিল। ওইদিন প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবেন ভিনিসিয়ুস-এনড্রিকরা। ২ জুলাই নামবে কলম্বিয়ার বিরুদ্ধে। তবে কোপা আমেরিকায় নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন দারিভিল জুনিয়রের শিষ্যরা। ৮ জুন মেক্সিকো এবং ১২ জুন আমেরিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে হলুদ-সবুজ জার্সিধারীরা।

কোপা আমেরিকার জন্য যে ২৩ সদস্যকে বেছে নিয়েছেন তাতে তরুণদের পাশাপাশি অভিজ্ঞদের উপরে বিশেষ আস্থা রেখেছেন ব্রাজিল কোচ। নেইমারের অনুপস্থিতিতে দলের আক্রমণ ভাগে রাখা হয়েছে ভিনিসিয়ুস-রদ্রিগো-রাফিনহোদের। মাঝ মাঠ সামলাবেন লুকায়েস পাকুয়েতা-ব্রুনো গুইমারায়েসরা। রক্ষণে রাখা হয়েছে চোট কাটিয়ে ফেরা মিলিতাওকে। শেষ মুহুর্তে দলে পরিবর্তনের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন কোচ দারিভিল জুনিয়র। তাঁর কথায়, ‘এই মুহুর্তে দলে বদলের সম্ভাবনা নেই। যে দল ঘোষণা করা হয়েছে, কোপা আমেরিকায় সেই দলই খেলবে।’

কোপা আমেরিকার জন্য ঘোষিত ব্রাজিল দলে কারা-কারা জায়গা পেয়েছেন এক নজরে তা দেখে নেওয়া যাক-

গোল—বেন্টো, এদেরসন, অ্যালিসন বেকার

ডিফেন্ডার-দানিলো, ইয়া কুটো, গিলেরমে আরানা, ওয়েন্ডেল, লুকাস বেরাল্ডো, মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকুইনহোস

মাঝমাঠ- আন্দ্রেয়াস পেরেরা, জোয়াও গোমেস, ব্রুনো গুইমারায়েস, ডগলাস লুইস, লুকাস পাকুয়েতা

ফরোয়ার্ড–এনড্রিক, এভানিলসন, রদ্রিগো,গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনহো, স্যাভিনহো, ভিনিসিয়ুস।

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে