সাদাব-ইফতিকার ঝড়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রানের পাহাড় গড়ল পাকিস্তান

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবর আজমদের বিশ্বকাপের শেষ চারে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলে সামান্য সম্ভবনা থাকবে। সেই মরণ-বাঁচন ম্যাচেই প্রথমে ব্যাট করতে নেমে ইফতিকার আমেদ ও সাদাব খানের মারকাটারি ব্যাটিংয়ের দৌলতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রানের পাহাড় তুলল পাকিস্তান। ২০ ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১৮৫ রান তুলেছেন বাবর আজমরা।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক। বড় রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকার উপরে বাড়তি চাপ তৈরি করার পরিকল্পনা ছিল বাবর আজমের। কিন্তু ওই সিদ্ধান্ত আত্মঘাতী হয়। স্কোর বোর্ডে চার রান যোগ হতে না হতেই প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার মহম্মদ রিজওয়ান। সেই ধাক্কা সামলানোর চেষ্টা চালান তিন নম্বরে নামা মহম্মদ হারিস। ১১ বলে ২৮ রানের এক ঝোড়ো ইনিংস খেলে এনরিক নো‍ৎজের বলে লেগ বিফোর হন তিনি। দুই রানের ব্যবধানে সাজঘরে ফিরে যান পাক অধিনায়ক। আউটের আগে ১৫ বলে ৬ রানের এক বিরক্তিকর ইনিংস খেলেছেন তিনি। এর পরে দ্রুত ফেরেন শান মাসুদ। তাঁর সংগ্রহ ৬ বলে দুই রান। ৬.২ ওভারের মধ্যে ৪৩ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান।

এর পরে ধুঁকতে থাকা দলকে টেনে তোলার চেষ্টা চালান মহম্মদ নওয়াজ ও ইফতিকার আমেদ। পঞ্চম উইকেটে দুজনে মিলে ৫২ রান করে দলকে কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। জুটি ভাঙেন প্রোটিয়া বোলার তাবরিজ শামসি। ২২ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন মহম্মদ নওয়াজ। এর পরে জুটি বাঁধেন ইফতিকার ও সাদাব খান। দক্ষিণ আফ্রিকার বোলারদের নির্দয়ভাবে পেটাতে থাকেন সাদাব। ষষ্ঠ উইকেটে ৩৫ বলে ৮২ রান তোলেন দুজনে। ২২ বলে চারটি ছয় ও তিনটি চারের সাহায্যে ৫২ রান করে আউট হন সাদাব। পরের বলেই ফেরেন মোহাম্মদ ওয়াসিম। পরের বলে চালিয়ে খেলতে গিয়ে ক্যাচ আউট হন ইফতিকার। ৩৫ বলে তিনি করেছেন ৫১ রান। পর পর তিন বলে তিন উইকেট না হারালে পাকিস্তানের রান ২০০’র কাছাকাছি পৌঁছে যেত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর