পাক-ইংল্যান্ড দ্বৈরথে বিয়ার ছোঁড়ার অভিযোগে উত্তাল গ্যালারি, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। গ্যালারিতে বসে থাকা এক পাকিস্তানি সমর্থক ও এক ইংরেজ সমর্থকের মধ্যে কথা কাটাকাটির জেরে আচমকাই হাতাহাতি শুরু হয়। মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে কয়েকজন শ্রীলঙ্কান সমর্থক এগিয়ে আসেন। পুরো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ওই পাকিস্তানি সমর্থক সৌদকে ঘিরে অভিযোগ ওঠে, তিনি টুর্নামেন্ট জুড়েই বিভিন্ন দলের সমর্থকদের উসকানি দিচ্ছিলেন এবং প্রতিপক্ষ শিবিরকে হুমকি দিয়েছিলেন। অস্ট্রেলিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জ্যাক জেনিংস ভিডিওটি শেয়ার করে সৌদকে ‘সিরিয়াল অপরাধী’ আখ্যা দেন। তিনি এক্স-এ লেখেন, “বোকা খেললে বোকা পুরস্কারই জোটে। এবার আইসিসির কড়া অবস্থান নেওয়া দরকার।”

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে মহা অঘটন, অনামী দলের কাছে হারল ইন্টার মিলান

তবে সৌদের পাল্টা দাবি, প্রথমে ইংল্যান্ডের সমর্থকরাই তার সঙ্গে দুর্ব্যবহার করেন। তার বক্তব্য অনুযায়ী, ওই সমর্থকরা জ্যাক জেনিংসের বন্ধু এবং তার দিকে বিয়ার ছুড়ে মারায় পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। মাঠের খেলায় অবশ্য পুরোপুরি প্রাধান্য ছিল ইংল্যান্ডের। অধিনায়ক হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরির ভর করে তারা ২ উইকেটে পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে। এই হারের ফলে পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যায়।

এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় পাকিস্তান মাত্র এক পয়েন্ট পেয়েছিল। এখন শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে জয় ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই, তাও আবার অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের