সেমিতে উঠলেও ইংল্যান্ডের মুখোমুখি হতে সূর্যবাহিনীকে কাটিয়ে উঠতে হবে এই ৫টি দুর্বলতা

Share:

 নিজস্ব প্রতিনিধি: হাড্ডাহাড্ডি ম্যাচে রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত।  ফাইনালে জায়গা নিশ্চিত করতে আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।  সেমিতে উঠলেও আসল পরীক্ষা এখনও বাকি। সুপার এইটে  জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত জয় টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস বাড়িয়েছে, তবে কিছু দুর্বলতাও  সামনে এসেছে  যা অবিলম্বে সমাধান করা প্রয়োজন। চলতি বিশ্বকাপে দুর্দান্ত খেলছে ইংল্যান্ড। তাই তাদের বিরুদ্ধে খেলতে হলে ভারতের ভুলগুলি শুধরে নিতে হবে। এই ত্রুটিগুলি অবিলম্বে সমাধান না করলে তৃতীয়বারের মতো  ভারতের ট্রফি জয়ের স্বপ্ন অপূর্ণ থেকে যেতে পারে। জেনে নিন কোনও দিকগুলি ভারতের ঠিক করতে হবে।   

 পাওয়ারপ্লেতে উইকেট হারানো 

ভারতের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল টপ অর্ডারের স্থায়িত্ব। প্রথম ছয় ওভারে উইকেট হারানো দলকে অনেকটা  পিছিয়ে দেয়। বড় লক্ষ্য তাড়া করার সময় বা প্রথমে ব্যাট করার সময় বড় স্কোর করার জন্য একটি  উইকেট হাতে রাখা অপরিহার্য। ইংল্যান্ডের ফাস্ট বোলাররা নতুন বলে আক্রমণাত্মকভাবে শুরু করার প্রবণতা দেখায় তাই ধৈর্য ধরে খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে, ভারত পাওয়ারপ্লেতে অভিষেক শর্মা এবং ঈশান কিষাণের উইকেট হারিয়েছিল। তবে ওপেনার সঞ্জু স্যামসনই একমাত্র শেষ পর্যন্ত খেলে ভারতকে  সেমিতে পৌঁছে যায়। 

সূর্যের নীরব ব্যাটিং 

 ভারতীয় টিম আশা করে অধিনায়ক সূর্যকুমার যাদব মাঝের ওভারগুলিতে আক্রমণাত্মক ব্যাট করবেন, কিন্তু অধিনায়ক একেবারেই ছন্দে নেই । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  তিনি মাত্র ১৮ রান করতে পেরেছিলেন।  জিম্বাবোয়ের বিরুদ্ধে মাত্র ১৩ বলে ৩৩ রান করেছিলেন সূর্য, কিন্তু সেই ম্যাচেও তিনি বড় ইনিংস খেলতে পারেননি। এখন, নকআউট ম্যাচগুলিতে অধিনায়ক সূর্যকে রান করতে হবে। সূর্য যদি তাড়াতাড়ি আউট হন, তাহলে ভারতীয় দল সমস্যায় পড়তে পারে।  

বুমরাহর উপর অতিরিক্ত নির্ভরতা 

জসপ্রীত বুমরাহ ধারাবাহিকভাবে দলের সবচেয়ে নির্ভরযোগ্য বোলার হয়ে উঠেছেন। তবে, শুধুমাত্র একজন বোলারের শক্তিতে একটি টুর্নামেন্ট জেতা যায় না। অন্যান্য বোলারদেরও দায়িত্ব নেওয়া জরুরি।  স্পিনার বরুণ চক্রবর্তী  লিগ পর্যায়ে ভালো বোলিং করেছেন, কিন্তু সুপার এইট-এ তিনি প্রচুর রান দিয়েছেন। আক্রমণাত্মক বোলার আর্শদীপ সিং পাওয়ারপ্লেতে ভালো বোলিং করেন কিন্তু ডেথ ওভারে তিনি হতাশ করেছিলেন। অন্যদিকে হার্দিক , অক্ষর প্যাটেল এবং শিবম দুবেরও ধারাবাহিকতার অভাব রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ম্যাচে ভারতীয় বোলারদের তাদের সেরাটা দিতে হবে। 

ফিল্ডিংয়ে দুর্বলতা 

পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতীয় দলের ফিল্ডিং ছিল গড়পড়তা । চলতি টুর্নামেন্টে ভারতীয় দল এখন পর্যন্ত ১৩টি ক্যাচ মিস করেছে, যা যেকোনো দলের জন্য সর্বোচ্চ। ভারতের ক্যাচিং দক্ষতা ৭১.৭ শতাংশ যা সুপার এইট দলগুলির মধ্যে সবচেয়ে খারাপ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে ভারত তিনটি ক্যাচ ফেলেছিল। অভিষেক শর্মা দুটি ক্যাচ ফেলেছিল, অন্যদিকে তিলক ভার্মাও একটি সুযোগ মিস করেছিল। ভারত রান-আউটের একটি সুযোগও মিস করেছিল এবং কিছু মিসফিল্ডিংও হয়েছিল। সেমিফাইনালে এই ধরনের ভুলের জন্য বড় দাম দিতে হতে পারে। নকআউট ম্যাচে, প্রতিটি রানই গুরুত্বপূর্ণ, এবং একটি ক্যাচ ম্যাচের গতিপথ পরিবর্তন করতে পারে। 

অভিষেক শর্মার গড় ফর্ম 

বিশ্বের নাম্বার ওয়ান টি টোয়েন্টি ব্যাটার হলেও ভারতের ওপেনার অভিষেক শর্মা  চলতি টুর্নামেন্টে টানা তিনটি ম্যাচে শূন্য রান করেছেন। এরপর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তিনি ১৫ রান করেছেন। জিম্বাবোয়ের বিপক্ষে ম্যাচে অভিষেক ৫৫ রান করে ফর্মে ফেরার লক্ষণ দেখিয়েছিলেন। তবে, শেষ সুপার ৮ ম্যাচে তিনি  মাত্র ১০ রান করেন। স্পিন বোলারদের আক্রমণ করার চেষ্টা করার সময় অভিষেক যেভাবে তার উইকেট হারাচ্ছেন  তা উদ্বেগের বিষয়। অভিষেককে এখন আসন্ন ম্যাচগুলিতে ব্যাট হাতে উইকেট বাঁচিয়ে ভালো পারফর্ম করতে হবে। পাওয়ারপ্লেতে যদি সে দীর্ঘ সময় ধরে খেলে, তাহলে মিডল অর্ডারের উপর চাপ কমবে।  

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস