T20 World Cup: এশিয়া চ্যাম্পিয়ান শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ী অস্ট্রেলিয়া

২০ ওভারে ১৫৭ রানে শেষ হয় এশিয়া কাপ চ্যাম্পিয়ানদের ইনিংস।

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কাস স্টইনিসের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে  দ্বিতীয় ম্যাচে এশিয়া চ্যাম্পিয়ান শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে জয়ী হল গতবারের বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া। মঙ্গলবার পার্থে দাসান শানাকার দলের বিরুদ্ধে ২১  বল বাকি থাকতে  সাত উইকেটে জয়ী হল অ্যারন ফিঞ্চের দল।

জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেছিল গতবারের বিশ্বচ্যাম্পিয়ানরা। গত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পর্যুদস্ত হওয়া অস্ট্রেলিয়ার দুই ওপেনার দেখেশুনে খেলতে থাকেন। দলের ২৬ রানের মাথায় ব্যক্তিগত ১১ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার। দলের ৬০ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রানে আউট হন মিচেল মার্শ। ১২ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। এর পরেই ব্যাট করতে এসে বিধ্বংসী ভূমিকায় অবতীর্ণ হন মার্কাস স্টইনিস। ১৭ বলে ৫টি ছয় ও চারটি চারের সাহায্যে অর্ধশতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১৮ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। স্টইনিসকে যোগ্য সঙ্গত করেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এক প্রান্ত আগলে রেখে ৪২ বলে অপরাজিত থাকেন ৩১ রানে।       

এদিন পার্থে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ৬ রানের মাথায় প্যাট কামিন্সের বলে সাজঘরে ফেরেন উইকেটকিপার কুশল মেন্ডিস (৫)। পাথুম নিশাঙ্কা আর ধনঞ্জয়া ডি সিলভা দ্বিতীয় উইকেটে ৫৮ বলে ৬৯ রান সংগ্রহ করে। যদিও রান ওঠার গতি ছিল অনেকটা শ্লথ। ২৩ বলে ২৬ রান করে অ্যাশটন অ্যাগারের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ধনাঞ্জয়া ডিসিলভা।

তার পরে দ্রুত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ১৪ রানের ব্যবধানে ফিরে যান পাথুম নিশাঙ্কা (৪৫ বলে ৪০), ভানুকা রাজাপাকসে (৫ বলে ৭) এবং অধিনায়ক দাসুন শানাকা (৫ বলে ৩)। ১১১ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে শ্রীলঙ্কা। যদিও ক্রিজের একপ্রান্ত আগলে থাকেন চারিথ আসালাঙ্কা। সপ্তম উইকেটে চামিকা করুণারত্নের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ১৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল  ১২৬। শেষ দুই ওভারে আসালাঙ্কা আর করুণারত্নের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ৩১ রান যোগ হয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৭ রানে শেষ হয় এশিয়া কাপ চ্যাম্পিয়ানদের ইনিংস।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস