দেখে নিন, কম্বোডিয়ার বিরুদ্ধে কেমন দল নামাতে চলেছেন ভারতের কোচ

আর মাত্র কয়েক ঘণ্টা, তরপরই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামবে ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘণ্টা, তরপরই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামবে ভারত। প্রতিপক্ষ হল ক্রমতালিকায় পিছিয়ে থাকা কম্বোডিয়া। যারা এই মুহূর্তে ব্লু টাইগারদের থেকে ৬৫ ধাপ পিছিয়ে। তাই অনেকেই এই ম্যাচে ভারতকে ফেভারিট বলে ধরে নিয়েছেন। কিন্তু সুনীল ছেত্রীদের কোচ ইগর স্টিম্যাক সেটা মানতে নারাজ। তিনি প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন।

গত মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে ক্রোট কোচ বলেন, ‘আমি প্রতিটা দলকেই সমীহ করি, ক্রমতালিকার দিকে তাকাই না। কম্বোডিয়া এখানে শুধুমাত্র অংশ নিতে আসেনি। ওদের জয়ের জন্য যথেষ্ট খিদে রয়েছে। সেই কারণেই আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। ফুটবলে সহজ বলে কিছু নেই। ৫০ বছর আগে ওইসব হতো। তবে আমাদের প্রধান লক্ষ্য হল জয়।’ একনজরে দেখে নেওয়া যাক কম্বোডিয়ার বিরুদ্ধে কেমন প্রথম একাদশ নামাতে চলেছেন স্টিম্যাক-

গুরপ্রীত সিং সান্ধু, (গোলরক্ষক), প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, শুভাশিস বোস, সাহাল আব্দুল সামাদ, সুরেশ ওয়াংঝাম, লিস্টন কোলাসো, ইয়াসির মহম্মদ, মনবীর সিং এবং সুনীল ছেত্রী (অধিনায়ক)। তবে শেষ মুহূর্তে প্রথম একাদশে পরিবর্তনও আনতে পারে টিম ম্যানেজমেন্ট। 

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়