দেখে নিন, আইপিএলের ফাইনালে কারা হতে পারেন তুরুপের তাস

রবিবাসরীয় সন্ধ্যায় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসতে চলেছে এবারের আইপিএলের ফাইনালের আসর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবাসরীয় সন্ধ্যায় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসতে চলেছে এবারের আইপিএলের ফাইনালের আসর। মেগা ফাইনালের দ্বৈরথে মুখোমুখি হবে গুজরাত টাইটানস এবং রাজস্থান রয়্যালস। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আসরে প্রথমবার খেলতে এসেই তাক লাগিয়ে দিয়েছে টাইটানসরা। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ফাইনাল খেলতে চলা এই দলটি চ্যাম্পিয়ন হওয়া থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, আইপিএলে প্রথম আসরে শেন ওয়ার্নের নেতৃত্ব চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। সেই বছর সব দলকে পিছনে ফেলে ট্রফি ছিনিয়ে নিয়েছিল তারা। তারপর থেকে বহুবার চেষ্টা করেও আর ফাইনালের ছাড়পত্র পায়নি রাজস্থান। কিন্তু এবার ভাগ্যের শিকে ছিঁড়েছে। রবিবার দ্বিতীয়বার ফাইনাল খেলতে চলেছে এই দলটি। এবার একনজরে দেখে নেওয়া যাক এই মেগা ফাইনালে কারা হয়ে উঠতে পারেন তুরুপের তাস।

১. ডেভিড মিলার- চলতি আইপিএলে বরাবরই ভালো ফিনিশারের ভূমিকা পালন করে এসেছেন। প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে তাঁর ঝড়ো ব্যাটিং বেশ উপভোগ করেছিলেন দর্শকরা। তাই ফাইনালে মিলারের ব্যাট বদলে দিতে পারে ম্যাচের রং।

২. হার্দিক পান্ডিয়া- ভাগ্য সুপ্রসন্ন থাকলে ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই পারফর্ম করে একাই সমস্ত লাইমলাইট কেড়ে নিতে পারেন। ফাইনালে ম্যাচ উইনারের ভূমিকায় দেখা যেতেই পারে।

৩. জস বাটলার- বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁর শতরান প্রতিপক্ষকে বিপদের ইঙ্গিত দিয়ে দিয়েছে। ইংরেজ ব্যাটসম্যানের লক্ষ্য থাকবে ফাইনালেও বড় স্কোর করার।

৪. যুজভেন্দ্র চাহাল- চলতি আইপিএলে বল হাতে তাঁর পারফরম্যান্স সত্যিই চোখে পড়ার মতো। পার্পের ক্যাপের তালিকায় দুই নম্বরে রয়েছেন এই ডানহাতি স্পিনার। চাহালের ৪ ওভার ম্যাচের তফাৎ গড়ে দিতেই পারে।

৫. সঞ্জু স্যামসন- রাজস্থানে ব্যাটিং লাইনআপের আরেক বড় স্তম্ভ। বাটলার কোনওভাবে ব্যর্থ হলেও সঞ্জুকে না ফেরাতে পারলে রয়্যালসদের স্কোর বোর্ডকে থামানো মুশকিল হবে।

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো