‘হাঁটার চেষ্টা করছেন’,চিকিৎসকদের পর্যবেক্ষণে কেমন কাটছে তামিমের দিন?

Share:

নিজস্ব প্রতিনিধি : হার্টে রিং পরানোর পর তামিমের জ্ঞান ফেরে, কথাও বলেছেন।তবে চিকিৎসকেরা আগেই জানিয়েছিল পুরোপুরি বিপদ মুক্ত নন তিনি।মঙ্গলবার(২৫ মার্চ)তামিমের ফের স্বাস্থ্য আপডেট দিলেন চিকিৎসকেরা।হাসপাতাল সূত্রে খবর, তামিমের অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভাল।তাঁকে নিয়ে থাকা শঙ্কাও ধীরে ধীরে কমছে। তবে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে।

সোমবার থেকেই সারা দিন বাংলাদেশের গাজীপুরের কেপিজে হাসপাতালের বাইরে ভিড় জমায় তামিমের ভক্তরা।মঙ্গলবার সকালে চিকিৎসকদের কাছ থেকে তামিমের খবর জানতে পেরে স্বস্তিতে তারা। অবশ্য তামিম ইকবালকে নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা কিছুটা কমেছিল গতকালই।মঙ্গলবার ফের খুশির হাওয়া ভক্ত মহলে।অনুরাগীরা তার সুস্থতা কামনা করেছেন।

দেশটির কেপিজে হাসপাতালে তামিমের চিকিৎসার দায়িত্বে থাকা এক চিকিৎসক জানিয়েছেন, কার্ডিয়াক কেয়ার ইউনিটেই এখন কিছুটা হাঁটার চেষ্টাও করছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক।তাঁকে কিছু সময়ের জন্য কেবিনেও নিয়ে যাওয়া হয়েছে।সেখানে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করেছেন তিনি। এরপর আবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। আগের তুলনায় সুস্থতার পথে হাঁটছেন তামিম। শঙ্কা কাটছে ধীরে ধীরে।

সোমবার সকালে মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভার বিকেএসপি মাঠে অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন তামিম ইকবাল।জরুরি অবস্থায় তাকে বাংলাদেশের নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়েছে। তামিমের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকেরা জানিয়েছিলেন, তামিম একিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন, যার ফলে তার আমচকাই কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ে। তাই জরুরি ভিত্তিতে সেখানে স্টেন্ট(রিং)বসানো হয়েছে। এর মাধ্যমে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্তপ্রবাহ বাড়ে, যা তাকে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে। এরপরেই তামিমের সংকট কাটবে। তার আগে অবধি কিছুই বলা যাচ্ছে না।

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব