হেনস্তার শিকার বাংলাদেশের সব মহিলা ক্রিকেটারদের সাহস নিয়ে মুখ খোলার আহ্বান তামিমের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ৪৭ বছর পর আইসিসি মহিলা ODI বিশ্বকাপ জিতেছে ভারত। প্রায় ৭ টা দেশকে হারিয়ে এই জয় পেয়েছে ভারত। ২ নভেম্বরের পর থেকেই ইনস্টাগ্রাম খুললে শুধুই ভারতের ঝাঁসির রানিদের এক একটা নজরকাড়া ভিডিও। দেশের মেয়েদের নিয়ে গর্বিত গোটা ভারতবর্ষ। যখন ভারত তাঁদের বিশ্বচ্যাম্পিয়ন মেয়েদের নিয়ে এত খুশি, ঠিক সেই সময়েই বাংলা দেশের মহিলা দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বিতর্কের শিরোনামে। তাঁর বিরুদ্ধে জুনিয়র মহিলা খেলোয়াড়দের হয়রানির অভিযোগ রয়েছে। সম্প্রতি জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার পাশাপাশি জুনিয়রদের গায়ে হাত তোলার অভিযোগ করেছিলেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। এমনকি বাংলাদেশের মহিলা দলের প্রাক্তন নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ দায়িত্বে থাকা কয়েকজনের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন। এই সব কিছু নিয়েই তোলপাড় বাংলাদেশ।

জাহানারা আলমের অভিযোগের পরেই জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল হেনস্তার শিকার সকল মহিলা ক্রিকেটারদের সাহস নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সমাজমাধ্যমের একটি পোস্টে শুক্রবার (৭ নভেম্বর) তামিম লিখেছেন, জাহানারা আলম যে সমস্ত অভিযোগগুলো তুলেছেন তার সবগুলোই গুরুতর। এই অভিযোগগুলি সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বলে দাবি করেছেব তিনি। তিনি লিখেছেন, “শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যেকোনো নারী, কারো প্রতিই এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ এরপরেই যাদের সঙ্গে এই ধরনের অভদ্র আচরণের ঘটনা ঘটেছে তাদের সকলকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তামিম।

তামিম জানিয়েছেন, তিনি মনে করেন, জাহানারার অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত। ফেসবুকপোস্টে তামিম আরও লিখেছেন, “বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এ সব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারী পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

কিছুদিন আগেই জাহানারা জাতীয় দলের পরিবেশ নিয়ে অভিযোগ করলেও তা নস্যাৎ করে বিসিবি। এই প্রসঙ্গে তামিম বলেছেন, একজন ক্রিকেটার যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেছেন সেখানে এই অভিযোগগুলি গুরুত্ব সহকারে দেখা উচিত। জানিয়ে রাখা ভালো, জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা দাবি করেছেন যে, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় মঞ্জুরুল ইসলাম আমার সঙ্গে একাধিক অনৈতিক আচরণ করেছিলেন। সে আমার কাছে এসে কাঁধে হাত দিয়ে পিরিয়ডের দিনক্ষণ জিজ্ঞাসা করেছিল। এবং তারপর বলেছিল, পিরিয়ড শেষ হলে বলিস, তখনই তোকে খেলায় ডাকবো, চলে আসিস। এমনকী বিশ্বকাপে ম্যাচ শেষ হওয়ার পর যখনই আমরা লাইনে দাঁড়িয়ে হ্যান্ডশেক করতাম, তখন মঞ্জুরুল আমার সঙ্গে হ্যান্ডশেক না করে আমাকে জড়িয়ে ধরতেন।’ এরপর তিনি বলেন, ‘বিসিবিকে একাধিকবার বিষয়টি জানানো হলেও তারা কোনও ব্যবস্থা করেনি। দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে বারবার জানিয়েছি। কিন্তু কোনও কিছুতেই আমি বিচার পাইনি। যখন তাদের কাছে অভিযোগ করতাম। দু একদিন ঠিক থাকতো, এরপরেই আবার একই অবস্থা ধারণ করত।’ এবার তামিমের ডাকের পর আরও কেউ মুখ খোলেন কিনা সেটাই এখন দেখার।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল