নারী বিদ্বেষী পোস্ট, জাতীয় দলের তরুণ পেসারকে সতর্ক করল বিসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কলম্বোয় অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ ক্রিকেটার তানজিম হোসেন সাকিব। কিন্তু আচমকাই সমাজমাধ্যম ফেসবুকে তাঁর এক পুরনো পোস্ট ভাইরাল হয়ে যাওয়ায় জাতীয় দলের তরুণ পেসারকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সমালোচনার ঝড় উঠেছে। শেষ পর্যন্ত নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। মঙ্গলবার সাকিবকে ডেকে সতর্ক করে দিয়েছেন বিসিবি কর্তারা।

ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনার ঝড় ওঠায় এদিন জাতীয় দলের তরুণ পেসারকে তলব করেছিলেন বিসিবি কর্তারা। নিজের পুরনো পোস্ট নিয়ে দুঃখপ্রকাশ করে সাকিব লেন, ‘কাউকে আঘাত করার জন্য ফেসবুকে পোস্ট করিনি, এতে কেউ কষ্ট পেলে দুঃখিত। আমি মোটেও নারী বিদ্বেষী নই।’ এর পরেই বিসিবি কর্তারা তরুণ পেসারকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার নির্দেশ দেন। তানজিম হোসেন সাকিবের যে ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কের ঝড় উঠেছে সেটি এক বছরের বেশি পুরনো। গত বছর ৯ সেপ্টেম্বর ওই পোস্ট করেছিলেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই পোস্টে লেখা ছিল, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়। স্ত্রীকে যেই স্বামী বলে- আমার স্ত্রীর চাকরি করার দরকার নেই। আমি যা পাই তোমাকে খাওয়াব, সে তাকে রাজরানি করে রাখবেন। এখন সে রাজরানি না হয়ে কর্মচারি হতে চায়।’ ফেসবুক পোস্টে আরও লেখা ছিল, ‘আসলে স্ত্রী স্বামীর মর্যাদা বোঝেনি, স্ত্রী নিজের মর্যাদাও বোঝেনি। ঘর একটি জগৎ। অসংখ্য কাজ রয়েছে। আজ ছেলেদের বেকারত্বের বড় কারণ হচ্ছে- মেয়েরা এগিয়ে আসছে, ছেলেরা কোনো চাকরি পাচ্ছে না। একটি ছেলেকে চাকরি দিলে পুরো পরিবারের উপকার হয়।’ পোস্টের শেষে বলা হয়েছিল, ‘(অতএব মা-বোনেরা নিজের আত্মমর্যাদা রক্ষার্থে স্বামীর আনুগত্য ও বাসায় অবস্থান করে রানির হালাতে অবস্থান করুন।’

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভের দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের