বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি:   ক্রিকেট মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতের তরুণ খেলোয়াড় বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের সিনিয়র দলে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এত অল্প বয়সে জাতীয় দলে জায়গা পাওয়ার পর থেকেই বৈভবকে নিয়ে আরও বেড়েছে চর্চা। এবার টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও প্রকাশ্যে বৈভবের প্রতিভার প্রশংসা করেছেন। সেই সঙ্গেই জানিয়েছেন বৈভবকে নিয়ে বিশেষ পরিকল্পনার কথা।

আফগানিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়ের পর এক সংবাদ সম্মেলনে কোটাক বলেন যে, বৈভবের ব্যাটিং ও আত্মবিশ্বাস তাঁকে মুগ্ধ করেছে। তিনি স্বীকার করেছেন, এত অল্প বয়সে বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে বৈভব যেভাবে ব্যাটিং করেছেন, তা যেকোনও ক্রিকেট ভক্তকে অবাক করবে। বলেছেন, ‘আমি অনূর্ধ্ব-১৯ দলে তাঁর কয়েকটি ইনিংস দেখেছি। গত আইপিএল থেকে সে যেভাবে ব্যাটিং করছে এবং শট খেলছে, তা একজন ১৫ বছর বয়সী খেলোয়াড়ের জন্য অবিশ্বাস্যভাবে উত্তেজনাপূর্ণ। বিশ্বমাদের বোলারদের বিপক্ষে সে যেভাবে খেলেছে এবং সফল হয়েছে, তা তার অসাধারণ প্রতিভারই প্রমাণ। আমি তাকে নিয়ে খুবই উচ্ছ্বসিত।” এর পরেই তিনি জানান, টিম ম্যানেজমেন্ট বৈভবকে অতিরিক্ত কোচিং থেকে সুরক্ষিত রাখবে।

আরও পড়ুন: বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

বৈভব বর্তমানে শ্রীলঙ্কায় ভারত ‘এ’ দলের হয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছেন। এই ম্যাচ শেষে তিনি টিম ইন্ডিয়ার সিনিয়র দলের সঙ্গে যোগ দেবেন। মাত্র ১৫ বছর বয়সে জাতীয় দলে জায়গা করে নেওয়া এই তরুণ ব্যাটসম্যানকে নিয়ে কাজ করার কৌশল সম্পর্কে কোটাক বলেন জানান, টিম ম্যানেজমেন্ট তার (বৈভব সূর্যবংশী) ওপর অতিরিক্ত পরিবর্তন চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে না। ভারতীয় দলের ব্যাটিং কোচ বলেছেন, ‘প্রথমে ওকে দলের সাথে আসতে দিন, তারপর আমরা দেখব ওর কী প্রয়োজন। যদি আমাদের মনে হয় কোনো ক্ষেত্রে ওর সাহায্যের প্রয়োজন, তাহলে আমরা প্রয়োজনীয় পরামর্শ দেব।’ অর্থাৎ কোটাক বুঝিয়ে দিয়েছেন জাতীয় দলে জায়গা পেয়েছেন বলেই তাঁরা কেউই ‘বেবি বসের’ উপর চাপ সৃষ্টি করবেন না।

‘ধাম’ শব্দে আপত্তি, শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর