এই পুজোতেই নতুন সাজে কোহলিরা, বদলে যাচ্ছে জার্সি

সোশ্যাল মিডিয়ায় এদিন সেই পোশাকের ছবি ভাইরাল হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা। ভারত ইতোমধ্যে টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে। তার আগে মেন ইন ব্লু পেতে চলেছে নতুন পোশাক। সোশ্যাল মিডিয়ায় এদিন সেই পোশাকের ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়ারকে। নতুন পোশাকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এমপিএল স্পোর্টস।তবে এখনও পর্যন্ত সরকারিভাবে এমপিএল স্পোর্টসের তরফ থেকে নতুন পোশাকের ব্যাপারে কিছু জানানো হয়নি। উল্লেখ করার মতো বিষয় হল, বর্তমানে ভারতীয় স্কোয়াডের সদস্যরা যে পোশাক পরে খেলতে নামেন সেটা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের হাতে তুলে দেওয়া হয়।

এমপিএল স্পোর্টস সোশ্যাল মিডিয়ায় এদিন নতুন পোশাকের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছে। তবে সেই সব পোশাকের মধ্য কোনটি মেন ইন ব্লু-য়ের সদস্যদের গায়ে উঠবে, তা নিয়ে কিছুটা হলেও ধোঁয়াশা রয়েছে। বলা ভালো ধোঁয়াশা রেখে দেওয়া হয়েছে কৌতহুল তৈরির জন্য। সরকারিভাবে নতুন পোশাকের রং কী হবে সেটাও খোলসা করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া সেই ছবি দেখে অনেকেই তাদের মতামত জানিয়েছেন। পোশাক অনেকের মন জয় করেছে। অনেকে আবার অখুশি। অখুশিদের বক্তব্যের মূল কথা এখন যে পোশাক পরে ভারতীয়রা মাঠে খেলতে নামে তা অনেক সুন্দর। বিশেষ করে নীল রঙ।

এশিয়াকাপে ভারতকে ঘিরে আশা তৈরি হয়েছিল। ক্রিকেটভক্তরা চেয়েছিলেন এশিয়াকাপের ট্রফি ঘরে আসুক। কিন্তু পাকিস্তানের কাছে পরাজিত হওয়া সেই আশা পূরণ হয়নি।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস