বৃহস্পতিবার শুরু লিডস টেস্ট, মাঠে নামলেই নয়া কীর্তি গড়বেন স্মিথ

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে জয় হাসিল করেছে অস্ট্রেলিয়া। আর টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের ওই দুই জয়ে ব্যাট হাতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। আগামিকাল বৃহস্পতিবার থেকে লিডসে ফের মুখোমুখি হচ্ছে যুযুধান দুই দল। আর লিডসে অজিদের হয়ে মাঠে নামলেই নয়া কীর্তি গড়বেন প্রাক্তন অজি অধিনায়ক স্মিথ। কী সেই কীর্তি?

আগামিকাল বৃহস্পতিবার যদি অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামেন স্মিথ তাহলে দেশের হয়ে শততম টেস্ট খেলার দুর্লভ মাইলফলক স্পর্শ করবেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার মাত্র ১৪ জন ক্রিকেটার দেশের হয়ে শততম টেস্ট খেলার সৌভাগ্য অর্জন করছেন। লিডসে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ১৫তম অস্ট্রেলিয় খেলোয়াড় হিসেবে সেই তালিকায় নাম উঠবে স্মিথের। আর দেশের হয়ে শততম টেস্টে মাঠে নামার জন্য সত্যিই মুখিয়ে রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক।

অস্ট্রেলিয়ার হয়ে ৯৯টি টেস্ট ইতিমধ্যেই খেলে ফেলেছেন স্মিথ। ৯৯টি টেস্টে দেশের হয়ে ৯ হাজার ১১৩ রান করেছেন তিনি। আর তাঁর ব্যাট থেকে এসেছে ৩২টি শতরান। দেশের হয়ে শততম টেস্টে মাঠে নামার জন্য মুখিয়ে থাকা প্যাট কামিন্সের দলের অন্যতম ব্যাটার আবেগরুদ্ধ কণ্ঠে বলেছেন, ‘১০০টি টেস্ট ম্যাচে সুযোগ পাওয়া সত্যিই অভূতপূর্ব। আমি ওই মুহুর্তের জন্য সত্যিই অপেক্ষা করে রয়েছি।’ প্রথম দুই টেস্টের মতোই লিডসে শততম টেস্টেও ব্যাট হাতে জ্বলে উঠতে চান স্মিথ। স্মরণীয করে রাখতে চান জীবনের দুর্লভতম প্রাপ্তির ক্ষণটিকে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি