Ashes 2023: অ্যাশেজের পঞ্চম টেস্টের জন্য দল ঘোষণা ইংল্যান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: বরুণ দেবতা পথে বসিয়েছে বেন স্টোকসদের। হতচ্ছাড়া বৃষ্টির কারণে ম্যানচেস্টার টেস্টে জয়ের সম্ভাবনা হাতছাড়া হয়েছে। ২-১ ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে অ্যাশেজ  দখলে রাখতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া। ফলে কেনিংটন ওভালে সিরিজের পঞ্চম তথা টেস্ট নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। আগামী ২৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত হবে পঞ্চম টেস্ট। আর টেস্ট শুরুর তিন দিন আগেই দল ঘোষণা করে দিল ইংল্যান্ড শিবির। চতুর্থ টেস্টে ম্যানচেস্টারে যে দল খেলছিল সেই দলকেই রেখে দেওয়া হয়েছে।

চলতি অ্যাশেজের প্রথম দুটি টেস্টে আস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। কিন্তু হেডিংলি টেস্টে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়িয়েছিলেন বেন স্টোকসরা। তার পরে ঢতুর্থ টেস্টেও ম্যানচেস্টারে প্যাট কামিন্সদের চেপে ধরেছিলেন। কিন্তু বাদ সেধেছিল বৃষ্টি। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান যখন পাঁচ উইকেটে ২১৪ তখনই শুরু হয় বৃষ্টি। তখনও ইংল্যান্ডের প্রথম ইনিংসের তুলনায় ৬১ রানে পিছিয়ে ছিলেন কামিন্সরা। জেতার সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছিল বেন স্টোকসদের। বৃষ্টি না হলে ম্যানচেস্টার টেস্ট ইংল্যান্ড জিতলে জমে যেত কেনিংটন ওভালের পঞ্চম টেস্ট। কিন্তু যা ঘটেনি, তা নিয়ে আলোচনা নিরর্থক।

চতুর্থ টেস্টে প্রথম একাদশে পেসার জেমস অ্যান্ডারসনকে ফিরিয়েছিল ইংল্যান্ড। যদিও অভিজ্ঞ টপেসার বল হাতে তেমন সুবিধা করতে পারেননি। ওলি রবিনসনও চোটে ভুগছেন। ফলে শেষ টেস্টে ইংল্যান্ড শিবিরে পরিবর্তন আসতে পারে বলে অনেকেই মনে করেঢ়িলেন। কিন্তু সোমবার সব জল্পনার অবসান ঘটিয়ে পঞ্চম টেস্টের জন্য চতুর্থ টেস্টের দলকেই রেখে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। পঞ্চম টেস্টের জন্য ইংল্যান্ডের ঘোষিত দল হল-

বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লওরেন্স, অলি রবিনসন, জো রুট, জস টং, ক্রিস ওকস, মার্ক উড।

 

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর