বাবা হলেন সুনীল ছেত্রী, সোনমের কোলে এল ফুটফুটে পুত্রসন্তান

গত ১২ জুন আন্তঃমহাদেশীয় কাপে দর্শকাসনে ছিলেন সুনীলের স্ত্রী সোনম। মাঠ থেকেই স্ত্রীর উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুঁড়ে দেন সুনীল। সোনমও স্বামীর উদ্দেশ্যে ভালবাসা প্রকাশ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: খেলার জগতে একের পর এক সুখবর। দিন দুয়েক আগেই দ্বিতীয়বার বাবা হওয়ার খবর দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। প্রথমবার ছেলে হলেও দ্বিতীয়বার কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন যুবরাজ সিং এবং হেজেল কিচ। বৃহস্পতিবার পুত্রসন্তানের বাবা হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী, এবং মা হলেন সোনম ভট্টাচার্য। রিপোর্ট অনুসারে, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

তবে সোনমের মা হওয়ার বিষয়টি নিয়ে খুবই চিন্তিত ছিলেন সুনীল ছেত্রী, কারণ অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গিতে আক্রান্ত হন সোনম। যে খবরে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ফুটবল তারকার অনুরাগীরা। তবে এই নিয়ে চিন্তিত হওয়ার কিছু ছিলনা, কারণে পরে ডেঙ্গি থেকে সুস্থ হয়ে উঠেছিলেন সোনম। সফলভাবে পুত্রসন্তানের জন্ম দিলেন সোনম, আর দাদু হওয়ার আনন্দে আনন্দে মশগুল সোনমের বাবা প্রাক্তন ফুটবল কোচ সুব্রত ভট্টাচার্য। খুশির খবরটি একটি বেসরকারি সংবাদমাধ্যমে ভাগ করে নিয়েছেন ভারতের প্রাক্তন ফুটবলার। তাঁর কথায়, খুবই খুশি তিনি, তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত। মা, ছেলে দু’জনেই সুস্থ আছে। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন সোনম। বাবা হওয়ার সুসংবাদটি সুনীল নিজেই দিয়েছিলেন।

গত ১২ জুন আন্তঃমহাদেশীয় কাপে দর্শকাসনে ছিলেন সুনীলের স্ত্রী সোনম। মাঠ থেকেই স্ত্রীর উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুঁড়ে দেন সুনীল। সোনমও স্বামীর উদ্দেশ্যে ভালবাসা প্রকাশ করেন। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল। অবশেষে ম্যাচের পর সুনীল নিজেই জানান, তাঁর পরিবার বাড়তে চলেছে। এ ভাবেই ঘোষণাটি করতে চেয়েছিলেন তিনি। সবার আশীর্বাদ এবং শুভেচ্ছা চান তিনি। এদিকে প্রথম সন্তানের জন্মের আগেই স্ত্রীর কাছে থাকার জন্যে জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন সুনীল। ডুরান্ড কাপেও বেঙ্গালুরুর হয়ে খেলেননি তিনি। ২০১৭ সালের ৪ ডিসেম্বর বিয়ে করেন সুনিল, বিয়ের প্রায় ৬ বছরের মাথায় প্রথম সন্তানের বাবা-মা হলেন সুনিল-সোনাম।

দুর্ঘটনায় ট্রাক উল্টোতেই ঘি তুলতে হুড়োহুড়ি স্থানীয়দের! ভাইরাল ভিডিও

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের