হৃদরোগে আক্রান্ত হয়ে রিংয়েই মৃত্যু এই জার্মান বক্সারের

বক্সিং ম্যাচ চলাকালীন মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বক্সিং ম্যাচ চলাকালীন মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে-সঙ্গে ম্যাচ বন্ধ করার নির্দেশ দেন রেফারি। কিন্তু ৩৮ বছরের জার্মান বক্সার মুসা আসকান ইয়ামাক ততক্ষণে চিরতরে বিদায় নিয়েছেন। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। সরাসরি ম্যাচ সম্প্রচার করা হচ্ছিল, আর সেই ম্যাচে তৃতীয় রাউন্ডের শুরুতেই হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন মুসা। মেডিকেল টিম  দ্রুত রিংয়ে এসে তাঁকে দেখেন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তারকা বক্সারকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

মুসার এই আচমকা প্রয়াণে শোকাহত গোটা বক্সিংমহল। জীবনের শেষ ম্যাচে উগান্ডার অভিজ্ঞ বক্সার হামাজা ওয়ান্ডেরার বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন জার্মান বক্সার মুসা। কিন্তু সেই ম্যাচ শেষ করার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। 

মুসা তুর্কি বংশোদ্ভূত জার্মান নাগরিক ছিলেন। ২০১৭ সালে পেশাদার বক্সিং শুরু করেন তিনি। তিনি এশিয়া-ইউরোপের লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নও হয়েছিলেন। 

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন