বেঙ্গালুরু নয়, কোথায় বসবে আইপিএলের ফাইনালের আসর জানিয়ে দিল বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মরশুমের আইপিএল ফাইনালের আয়োজন করার কথা ছিল গত বারের চ্যাম্পিয়ন দলের।  সেই মতোই  চলছিল প্রস্তুতি। তবে শেষ মুহূর্তে জানা গিয়েছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে  বসছে না আইপিএলের ফাইনালের আসর। তার বদলে নির্ধারণ করা হয়েছে অন্য জায়গা।  বেঙ্গালুরুর বদলে আহমেদাবাদে হবে আইপিএলের (IPL 2026) ফাইনাল। 

আগামী ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।   টিকিটের সমস্যা ও একাধিক রাজনৈতিক কারণে জায়গা বদলের সিদ্ধান্ত  নিয়েছে বোর্ড।  এই পদক্ষেপের ফলে বেঙ্গালুরু শুধু ফাইনালই নয়, কোনও প্লে-অফ ম্যাচ আয়োজনের সুযোগই পাবে না।  আইপিএল ফাইনাল সাধারণত বর্তমান চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু  আগের বছর জেতার কারণে চিন্না স্বামী স্টেডিয়ামেই ফাইনালটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু চলতি বছরে তারই ব্যাতিক্রম হতে চলেছে। বিসিসিআই মঙ্গলবার নিশ্চিত করেছে যে, টুর্নামেন্টটি আহমেদাবাদে শেষ হওয়ার আগে ধর্মশালায় কোয়ালিফায়ার ১, নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর এবং কোয়ালিফায়ার ২ অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন: অক্ষর-কুলদীপের মধ্যে মনোমালিন্য চরমে? হারের পর গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন দিল্লির অধিনায়ক 

ম্যাচের জায়গা বদল নিয়ে বোর্ড তাদের বিবৃতিতে জানিয়েছে, “কিছু পরিচালনগত ও লজিস্টিক বিবেচনার কারণে, বিশেষ ব্যবস্থা হিসেবে চলতি মরশুমে টাটা আইপিএলের  প্লে-অফ তিনটি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।” উল্লেখ্য, চলতি মৌসুমের শুরুতে কংগ্রেস বিধায়ক বিজয়ানন্দ কাশাপ্পানবর প্রকাশ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য বিনামূল্যে আইপিএল টিকিটের দাবি জানিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, বিধায়করা “ভিআইপি” এবং সাধারণ ভক্তদের মতো তাঁদের লাইনে দাঁড়াতে হবে না। বিষয়টি দ্রুত রাজনৈতিকভাবে বড় আকার ধারণ করে। কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে হস্তক্ষেপ করতে হয়। এই সমস্ত ঘটনার পরেই জায়গা বদলের সিদ্ধান্তের কথা জানাল বোর্ড। 

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে