সৌদি খেলোয়াড়েরা এখনই পাচ্ছেন না রোলস রয়েজ

সামনে রয়েছে আরও দুটি ম্যাচ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্তিনাকে হারিয়ে বিশ্বকাপে অঘটন ঘটিয়েছিল সৌদি আরব। জয়ে রীতিমতো খুশি হন যুবরাজ। এতটাই তিনি খুশি যে প্রত্যেক খেলোয়াড়কে তিনি রোলস রয়েজ উপহার দেবেন বলে সিদ্ধান্ত নেন। দল কাতার থেকে ফিরলেই বিশেষ সম্বর্ধনা দেওয়া হবে। সেই সম্বর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক খেলোয়াড়ের হাতে তিনি রোলস রয়েজ গাড়ির চাবি তুলে দেবেন।

সেই খবর সত্যি নয় বলে জানিয়ে দিলেন সৌদি কোচ হার্ভে রেনার্ড। তিনি বলেন, এখনই খেলোয়াড়দের রোলস রয়েজের মতো দাম গাড়ি উপহার দেওয়ার কথা ভাবেনি সরকার। সামনে আরও দুটি খেলা রয়েছে। সেই খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই প্রসঙ্গে তিনি আর্জেন্তিনা ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তাঁর বক্তব্য স্মরণ করিয়ে দেন। হার্ভে রেনার্ড বলেন, আপনাদের মনে আছে কি না জানি না। ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে বলেছিলাম, আমাদের সামনে আরও দুটি বড় ম্যাচ রয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ খেলার মধ্যে সবে একটা খেলা শেষ হয়েছে। তাই, পরের দুটি ম্যাচে জয় পেতেই হবে। পাশাপাশি আমাদের লক্ষ্য যেভাবেই হোক পয়েন্ট টেবিলের প্রথমে থাকা। প্রথম না হতে পারলে অন্তত দ্বিতীয় স্থান ধরে রাখা। 

সব থেকে মজার বিষয় হল এই গাড়ি উপহারের খবর দিয়েছিলেন পাকিস্তানের এক দাঁতের ডাক্তার। ইয়াহু নিউজের তরফ তেকে বলা হয়েছে, কোনও তথ্য ছাড়াই পাকিস্তানের ওই ডাক্তার ছড়িয়ে দেন গাড়ি উপহারের খবর। 

আরও  পড়ুন হাইস্পিড ট্রেন চালাবেন মহিলা, সৌদিতে দেওয়া হল বিজ্ঞাপন, প্রার্থী ২৮ হাজার

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর