T20 2026 বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের জন্য বাছা হল ভারতের এই দুই ভেন্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের মহিলা বাহিনী একদিনের বিশ্বকাপ জেতার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে চলছে অন্যরকম উন্মাদনা। এই রেশ থাকতে থাকতেই আইসিসি মেনস টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ সালে । এই বিশ্বকাপ ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলবে। আইসিসি-এর পক্ষ থেকে টুর্নামেন্টের শিডিউল জানানো না হলেও সামনে এল কোথায় কোথায় হবে খেলা। ফাইনাল ম্যাচ কোথায় হবে তাও জানা গিয়েছে।

সূত্রের খবর ভারতে মোট ৮টি জায়গায় খেলা হবে। খেলা হতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন্স, মুম্বইয়ের ওয়াংখেড়ে, দিল্লি অরুণ জেটলি স্টেডিয়াম এবং চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। সূত্রের আরও খবর টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। তথ্যে আরও বলা হয়েছে যে, এতে আরও বলা হয়েছে যে পাকিস্তান সেমিফাইনালে পৌঁছালে, তাদের ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে, এমনকি প্রতিপক্ষ ভারত হলেও জায়গা একই থাকবে। যদি পাকিস্তান ফাইনালে পৌঁছায় তাহলে সেই খেলাও হবে শ্রীলঙ্কাতে। আয়োজক দেশ নির্বিশেষে, আইসিসি, বিসিসিআই এবং পিসিবির মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে, ভারত এবং পাকিস্তান ২০২৭ সাল পর্যন্ত তাদের সমস্ত খেলা একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।

২০২৩ সালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া ওয়ানডে বিশ্বকাপের ফাইনালটিও আহমেদাবাদে অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম এক লক্ষেরও বেশি ধারণক্ষমতা রয়েছে। গতবাড়ে খেলা মোট ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল। ২০২৬ সালে শ্রীলঙ্কার তিনটি ভেন্যুতে খেলা হবে বলে জানা গিয়েছে। খেলা হতে পারে শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাশা স্টেডিয়াম এবং সিংহালিজ স্টেডিয়াম এবং ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ।

উল্লেখ্য, গত বছর বার্বাডোসের ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাত রানের জয়ের মাধ্যমে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল। তারপর থেকে অনেক কিছু বদলে  গিয়েছে কারণ তিন অভিজ্ঞ খেলোয়াড় – রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা  এই টি-টোয়েন্টি ফর্ম্যাটটি ছেড়ে দিয়েছেন। অন্য দিকে টিম ইন্ডিয়ায় এখন আরও তরুণ খেলোয়াড় এসেছেন।

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, খাদে বাস উল্টে আহত ৩০ পুণ্যার্থী

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের