ফোনে হয়েছে কথা দুই তারকার, ক্লোসাকে বিশেষ উপহার দেবেন মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন লিওনেল মেসি। দীর্ঘদিন ধরে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দখলে থাকা সর্বোচ্চ গোলের রেকর্ড এবার নিজের নামে করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বর্তমানে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ২১, যা ক্লোসার গোলের রেকর্ডকে ছাড়িয়ে  গিয়েছে।  তবে নিজের রেকর্ড হারানো নিয়ে কোনো আক্ষেপ নেই ক্লোসার। বরং তিনি জানিয়েছেন, মেসির মতো একজন কিংবদন্তির হাতে রেকর্ড যাওয়া তাঁর কাছে গর্বের বিষয়। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মানির সাবেক এই স্ট্রাইকার মেসির ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন মেসির সঙ্গে তাঁর কথা হয়েছে। মেসি তাঁকে একটি বিশেষ উপহার দেবে বলেও জানিয়েছেন।  

ক্লোসা বলেন, মেসি বিশ্বকাপের গোলসংখ্যায় তাঁকে স্পর্শ করার পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তাঁদের মধ্যে একটি ফোনালাপের ব্যবস্থা করে দেন। স্কালোনির সঙ্গে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইতালির লাৎসিও ক্লাবে খেলেছিলেন ক্লোসা। সেই বন্ধুত্বের সূত্র ধরেই মেসির সঙ্গে তাঁর কথা হয়। ক্লোসার কথায় মেসির সঙ্গে কথা বলা  ছিল অত্যন্ত আবেগঘন একটি অভিজ্ঞতা। তিনি জানান, মাঠে একাধিকবার প্রতিপক্ষ হিসেবে দেখা হলেও ফুটবলের বাইরের বিষয়ে এত দীর্ঘ সময় ধরে এই প্রথম মেসির সঙ্গে কথা বলেছেন তিনি। সেই আলাপ ছিল আন্তরিক ও স্মরণীয়। এই কথোপকথনের সময় মেসি ক্লোসাকে একটি বিশেষ উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেন। আর্জেন্টাইন অধিনায়ক জানান, নিজের সই করা একটি জার্সি তিনি জার্মান কিংবদন্তির কাছে পাঠাবেন। ক্লোসাও বিষয়টি হাসিমুখে প্রকাশ করে জানান, এমন উপহার তাঁর কাছে নিঃসন্দেহে বিশেষ হয়ে থাকবে।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে চমক! জাস্টিন বিবার-শাকিরা থেকে বিটিএস, বিরতির ১১ মিনিট মাতাবেন যারা

উল্লেখ্য, ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছিলেন ক্লোসা। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিলেন মেসির আর্জেন্টিনা। এরপরও বিভিন্ন সময়ে দু’জনের দেখা হলেও এবারই প্রথম দীর্ঘ সময় ধরে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ হয়েছে। রেকর্ড ভাঙার পরও মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন ক্লোসা। বিশ্বকাপে আর্জেন্টাইন অধিনায়ক তাঁর গোলসংখ্যা ছাড়িয়ে যাওয়ার পর জার্মান কিংবদন্তি বলেছিলেন, “আমার কাছে লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন!”

 

‘DM আঙ্কেল, বিদ্যুৎ নেই পড়াশুনো করতে পারছি না’, সেনাকর্মীর মেয়ের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন

ইরানের চাবাহার বন্দরে বড়সড় হামলা চালাল মার্কিন সেনা

আমেরিকায় স্ত্রীকে হত্যা করে ভারতে থাকা প্রেমিকার কাছে ছবি পাঠালেন ভারতীয় প্রযুক্তিবিদ

সাতসকালে ফের অ্যাকশনে ইডি, অন্ডালে ইসিএলের প্রাক্তন কর্মীর বাড়িতে তল্লাশি

পরপর ৪ বার ভূমিকম্পে কাঁপল মহারাষ্ট্র, আতঙ্কে বাসিন্দারা

সেবকে ধস নেমে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিম ও কালিম্পং রুটে যান চলাচল বন্ধ

বিশ্বকাপ ফাইনালে চমক! জাস্টিন বিবার-শাকিরা থেকে বিটিএস, বিরতির ১১ মিনিট মাতাবেন যারা

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকের পিছনে SUV-র ধাক্কায় মৃত ৪

আজ থেকে ফের আবহাওয়ার মেগা বদল, কলকাতা সহ জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি

বারুইপুর কাণ্ডে রাতভর পুলিশি অভিযানে গ্রেফতার আরও ২২ ‘অতৃপ্ত আত্মা’

আমেরিকার হামলায় নিহত ইরানের ৮ সেনা, ‘যোগ্য জবাব’ দেব হুঁশিয়ারি তেহরানের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়