টি ২০ বিশ্বকাপে খষভের সঙ্গে কোন উইকেটকিপার, ঠিক করে ফেলল বিসিসিআই

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে ঋষভ পন্থের সঙ্গে আরেকজন উইকেটকিপারকেও ১৫ জনের দলে রাখতে চলেছে বিসিসিআই। সম্প্রতি বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে ভারত অধিনায়ক রোহিত শর্মার বৈঠক হয়। সেই বৈঠকে আরেকজন উইকেটকিপার রাখার বিষয়টি চড়ান্ত হয়েছে।

জানা গিয়েছে, এবারের টি ২০ বিশ্বকাপে ঋষভ পন্থের সঙ্গে দলে থাকছেন কে এল রাহুলও। চলতি আইপিএলে তৃতীয় সর্বোচ্চ রান প্রাপক হলেন লখনউ সুপার জায়েন্টসের অধিনায়ক কে এল রাহুল। এখনও পর্যন্ত ৯টি ম্যাচে ৩৭৮ রান করেছেন রাহুল। স্ট্রাইক রেট রয়েছে ১৪৪.২৭। ইতিমধ্যে উইকেট কিপার হিসাবে প্রথম একাদশে রাখার ব্যাপারে ঋষভ পন্থের নাম বিবেচনা করে ফেলেছে বিসিসিআই। ঋষভ এখনও পর্যন্ত চলতি আইপিএলে ১০টি ম্যাচে ৩৭১ রান করেছে। ঋষভের স্ট্রাইক রেট ১৬০।

পাশাপাশি আইপিএলে দুর্ধর্ষ পারফরমেন্স করার জন্য চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় শিবম দুবেকেও ভারতীয় দলে রাখা হতে পারে। পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে, শিবম দুবে হার্ড হিটিং ব্যাটসম্যান হিসাবে পরিচিত। চেন্নাই সুপার কিংসকে জয়ের দোরগোড়ায় নিয়ে যাওয়ার পিছনে তাঁর ভূমিকাকে অস্বীকার করা যাবে না। চলতি আইপিএলে ৮টি ম্যাচে ৩১১ রান করেছেন শিবম দুবে। শিবমের স্ট্রাইক রেট ১৬৯.৯৪। এই ৩১১ রানের মধ্যে তিনটি অর্ধশতরান রয়েছে। এখনও পর্যন্ত সর্বোচ্চ ৬৬ রান করেছে চেন্নাই সুপার কিংসের এই ব্যাটসম্যান। চেন্নাই সুপার কিংসের মধ্যে শিবমই সবচেয়ে বেশি রান করেছেন। উল্লেখ্য, আগামী ৫ জুন টি ২০ বিশ্বকাপে ভারত খেলতে নামবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এরপর ৯ জুন ভারতের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?