শুরুতেই হোঁচট খেল ক্যাঙ্গারুরা, দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগেই দল থেকে বাদ পড়লেন তিন অস্ট্রেলিয় ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। ফলে শুরুতেই যেন একটু হোঁচট খেল ক্যাঙ্গারুরা। যে তিনজন অস্ট্রেলিয় ক্রিকেটার আর এই সিরিজে অংশ নিতে পারবেন না তাঁরা হলেন মিচেল ওয়েন, ম্যাট শর্ট এবং পেসার ল্যান্স মরিস। তিন জন এই দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মূলত চোটের কারণে

টি-টোয়েন্টি সিরিজ গত মঙ্গলবার চলছিল। দ্বিতীয় ম্যাচের সময় কাগিসো রাবাদার বল ওয়েনের হেলমেটে লাগে। তড়িঘড়ি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয় তিনি খেলতে পারবেন কিনা। সাময়িকভাবে পরীক্ষায় পাশ করে উতড়ে যান ওয়েন। ব্যাটিংও চালিয়ে যান। শেষ পর্যন্ত আউট হন ১৩ বলে ৮ রান করে। কিন্তু ম্যাচের পর কনকাসনের কিছু লক্ষণ তার মধ্যে প্রকট হয়।

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার কনকাসন প্রটোকল এখন খুব কঠিন। তাই সেই নিয়ম মেনে অন্তত ১২ দিনের পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। গত জুলাই মাসে টি-টোয়েন্টির মধ্য দিয়ে ক্রিকেটেও অভিষেক হয়েছিল ওয়েনের।  স্বভাবতই তিনি আশায় ছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অংশগ্রহণ করে নতুন করে খাতা খুলবেন, কিন্তু সেটি আর হচ্ছে না।

পেসার মরিস বহুদিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে। তিনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৪ সালের নভেম্বর মাসে ।তাই তার ভক্তকূল অন্তত এই আশাই ছিলেন এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরব্বেন মরিস। মরিস পিঠের ব্যথায় ভুগছেন। এর আগেও একাধিকবার তিনি পিঠে চোট পেয়েছেন। ফলে তিনিও দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকতে পারছেন না। অস্ট্রেলিয়া তাঁকে পার্থে ফেরত পাঠিয়ে দিয়েছে। সেখানেই পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়া যে ভারত সফর করবে, সেখানেও চারদিনের ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে ঘোর সংশয় দেখা দিয়েছে।

শর্টও পুরনো চোটেই ভুগছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়তেই সাইট স্ট্রেইন চোটে ভুগছিলেন তিনি। প্রথম দুটি টি-টোয়েন্টি থেকে ছিটকে যাওয়ার পর অস্ট্রেলিয়া ভেবেছিল শর্ট হয়তো সিরিজের শেষ দিকের ম্যাচ গুলি খেলতে পারবেন। কিন্তু বিধিবাম। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই ছিটকে গিয়েছে গিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে বেশি ভাল ফর্মে রয়েছে। গত মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজে ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই সাফল্যের কারণে এখন সিরিজের ফলাফল ১-১ হয়ে রয়েছে। শনিবার কেয়ার্নসে হবে সিরিজের শেষ ম্যাচ। এরপর ১৯ অগস্ট কেয়ার্নসে শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ২২ ও ২৪ অগস্ট।

এতক্ষণ শুধু কারা কারা এই সিরিজ থেকে বাদ পড়েছেন সেই তথ্য দেওয়া হয়েছে। এবার বরং জানা যাক আসন্ন সাউথ আফ্রিকা সিরিজে কে কেঅস্ট্রেলিয়ার দলে ডাক পেলেন। আগেই ডাকা হয়েছিল অলরাউন্ডার অ্যারোন হার্ডিকে ।এছাড়াও ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার ম্যাটকুনেমান-ও।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল