রাসেলের ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১ ছক্কায় সেঞ্চুরি করে রেকর্ড টিম ডেভিডের

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যারিবীয় মারকুটে ব্যাটার আন্দ্রে রাসেল তাঁকে ব্যাট উপহার দিয়েছিলেন। বছর খানেক সেই ব্যাট সঙ্গে রাখলেও ব্যবহার করেননি। শনিবার সেই ব্যাট দিয়েই কার্যত ওযেস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঝড় তুললেন তরুণ অস্ট্রেলিয় ব্যাটার তথা ফিনিশার টিম ডেভিড। ১১টি বিশাল ছক্কার সাহায্যে মাত্র ৩৭ বলেই শতরান করে একের পর এক রেকর্ড গড়েছেন। টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ান হিসাবে দ্রুততম সেঞ্চুরির মালিক হলেন।

প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক শাই হোপের অপরাজিত শতরানের দৌলতে চার উইকেট হারিয়ে ২১৪ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওই রানের পাহাড় তাড়া করতে নেমে  ৬১ রানে তিন উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তখনই পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে পরিত্রাতা হিসাবে আবির্ভূত হন টিম ডেভিড। ছক্কার উ‍ৎসবে মেতযে ওঠেন। প্রথম বলেই চার মেরে শুরু করেন ডেভিড। ইনিংসের দশম ওভারে ক্যারিবিয়ান স্পিনার গুড়াকেশ মোতির চার বলে টানা চার ছক্কা হাঁকান তরুণ অস্ট্রেলিয় ব্যাটার। ১৬ বলেই অর্ধশতরান পূর্ণ করেন। অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি ফিফটির মালিকানা নিজের নামে করে নেন। ১৭তম ওভারের প্রথম বলে রোমারিও শেফার্ডের বলে চার মেরে শতরান পূর্ণ করেন। ওই  বাউন্ডারিতে নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার জয়ও। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি ছিল জশ ইংলিশের। স্কটল্যান্ডের বিপক্ষে ৪৩ বলে সেঞ্চুরি করেছিলেন। ৩৭ বলেই শতরান তুলে নেন ডেভিড। তাছাড়া মিচেল ওয়েনকে সঙ্গে নিয়ে এক রেকর্ডও গড়েছেন। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ ১২৮ রান তুলেছেন দুজন, তাও ৪৬ বলে। ভেঙেছেন মিচেল মার্শ ও টিম ডেভিডের আগের রেকর্ড (৯৭ রান)। এদিন জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতে নিল অজিরা। বাকি দুই ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘এক সপ্তাহ কথা না বলার অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

বালতি-জগ দিয়েও আটকানো যাচ্ছে না বৃষ্টির জল, চুঁচুড়ার সরকারি অফিসে চরম দুর্ভোগ

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর