আন্তর্জাতিক ক্রিকেটে নয়া কীর্তি, একই সঙ্গে মাঠে নামলেন বাবা-ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: মহম্মদ নবী ও হাসান ঈশাখিল- সম্পর্কে পিতা পুত্র। মহম্মদ নবীর বড় ছেলের নাম হাসান ঈশাখিল। ১৯ বছর বয়সি এই তরুণ ইতিমধ্যেই চারটি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ফেলেছেন। তার মধ্যে আবার দুটি সেঞ্চুরিও করেছেন। ৫ ম্যাচের লিস্ট ‘এ’ ক্রিকেটে একটি করে শতক ও অর্ধশতক রয়েছে তাঁর। টি-২০’র ব্যাটিংও মোটের উপর মন্দ নয়। এখন আফগান ক্রিকেটের প্রথম তারকা নবী খেলছেন ছেলের সঙ্গে।

ঘরোয়া ক্রিকেটে জুটি বেঁধেছেন বাবা ছেলে। কিন্তু বাবার স্বপ্ন ছেলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলার। সেই স্বপ্ন আদৌ কখনও বাস্তবায়িত হবে কিনা তা জানেন না নবী। তাঁর বয়স এখন ৪১ বছর। নবীর স্বপ্ন সত্যি হবে কি হবে না সে তো পরের কথা, আপাতত এবার এক বাবা-ছেলের জুটি দেখল আন্তর্জাতিক ক্রিকেট। তিমুর লেস্তের পিতা-পুত্র সোহাইল সাত্তার ও ইয়াহইয়া সোহাইল একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছেন।

গত ৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে পিতা পুত্র গড়েছেন এই কীর্তি। এই ম্যাচে ১৮ বছরের ইয়াহইয়ার অভিষেক হয়েছে। তাঁর সঙ্গে ব্যাটিং করেছেন বাবা সোহাইল সাত্তার। সোহাইলের বয়স এখন ৫০ বছর। বয়সেই ছেলের সঙ্গে খেলতে নেমেছেন তিনি। এই ম্যাচে তাদের জুটি হয়েছিল ৯ বলের। পিতা-পুত্র মিলে যোগ করেছিলেন খুবই কম, মাত্র ২ রান। ম্যাচে তিমুর শুরুতে ব্যাট করে ১৯ ওভারে ৬১ রান করে অলআউট হয়ে যায়। তিন নম্বরে নেমে বাবা সোহাইল ১৫ বলে ১৪ রান করেন। তার মধ্যে ছিল একটি ৬। পাঁচে নামেন ছেলে ইয়াহইয়া। তিনি ৬ বলে ১ রান করে আউট হয়ে যান।

যদিও তিমুর ম্যাচটি ইন্দোনেশিয়ার কাছে ১০ উইকেটেই পরাজিত হয়। এর আগে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সুইজারল্যান্ডের মা-মেয়ে একসঙ্গে খেলেছেন। চলতি বছর মেতি ফার্নান্ডেজ এবং নেইনা মেতি সাজু একসঙ্গে খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে পিতা-পুত্র প্রথমবার একসঙ্গে খেলেছেন এক যুগ আগে। ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দ্রপল এবং তাঁর পুত্র তেগনারায়ণ চন্দ্রপল একসঙ্গে ১১ টি ম্যাচ খেলেছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল