মরুরাজ্য কাতারে আজ সাম্বা ঝড়?

ব্রাজিলকে ভয় পাচ্ছি না, জানালেন সার্বিয়ার কোচ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাতারে কবে থেকে শুরু হবে সাম্বা ঝড়, তা দেখার জন্য মুখিয়ে ছিল বিশ্ব। আজ সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।

বৃহস্পতিবার ব্রাজিল শুরু করতে চলেছে তাদের বিশ্বকাপ অভিযান। তারা মুখোমুখি হবে সার্বিয়ার বিরুদ্ধে। খেলা লুসেল স্টেডিয়ামে। এই স্টেডিয়াম সাক্ষী ছিল অঘটনের। লুসেল স্টেডিয়ামে আর্জেন্তিনা মুখোমুখি হয়েছিল সৌদি আরবের। হেরেছে আর্জেন্তিনা। একই স্টেডিয়ামে জার্মানির মুখোমুখি হয় জাপানের। জার্মানি হেরেছে। অনেকেই বলছে, এই স্টেডিয়ামটা নাকি অপয়া। ব্রাজিল-সার্বিয়ার ম্যাচে কী হয়, সেটাই দেখার। তবে অনেকেই বলছেন, দলে নেইমারের মতো একজন ফুটবলার রয়েছে। তাছাড়া ব্রাজিলের রক্ষণভাগ বেশ শক্তিশালী। শক্তিশালী তাদের ফরওয়ার্ড। সেদিক থেকে ব্রাজিল যে সার্বিয়ার থেকে অনেকটাই এগিয়ে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। দলের প্রত্যেকেই সুস্থ।

তবে সার্বিয়াকে ব্রাজিল একেবারেই আন্ডারডগ হিসেবে দেখতে নারাজ। গত চার বছরে সার্বিয়া তাদের ভুল-ত্রুটি চিহ্নিত করে। কোথায় কোথায় তাদের অভাব রয়েছে, সেটাও তারা সবিস্তারেই পর্যালোচনা করেছে। সুতরাং, খেলা একতরফা হবে সেটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই।

সেটা বুঝিয়ে দিলেন সার্বিয়ার কোচ ড্র্যাগন স্টোজকোভিক। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন। আমরা কাউকে ভয় পাই না। এমনকী ব্রাজিলকেও নয়। ওদের নেইমার রয়েছে। আর আমাদের রয়েছে আলেকজান্দ্রার মিত্রোভিক।

একই দিনে সুইৎজারল্যান্ড এবং ক্যামেরুনের খেলা। ম্যাচ আল জানাউব স্টেডিয়ামে। তবে ব্রাজিল বনাম সার্বিয়ার ম্যাচ ঘিরে আকর্ষণ সব থেকে বেশি। 

আরও পডু়ন বিশ্বকাপে ফের অঘটন, জাপানের কাছে হার জার্মানির

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন