আজ শক্তিশালী দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জের সামনে দ্রাবিড়ের তরুণ টিম ইন্ডিয়া

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক মাস বাদেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে বসবে এবারের কুড়ি-বিশের বিশ্বকাপের আসর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। আজ তথা বৃহস্পতিবার সন্ধ্যায় প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে নামতে চলেছে ঋষভ পন্থের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। আর এই ঘরের মাঠে এই টি-২০ সিরিজে মেন ইন ব্লুৃর সামনে অপেক্ষা করছে একটা নতুন চ্যালেঞ্জ। কারণ, পূর্ণ শক্তির দল নিয়েই নামছে দক্ষিণ আফ্রিকা। তবে ভারতের ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি উল্টো। কুইনটন ডি কক, এইডেন মার্করাম, ডেভিড মিলারদের বিরুদ্ধে দলের অধিকাংশ সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে বিসিসিআই। যার ফলে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহর মতো ক্রিকেটারদের ছাড়াই নামতে হবে টিম ইন্ডিয়াকে। চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কে এল রাহুলও। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁরই। কিন্তু সেটা আর হল না। রাহুলের পরিবর্তে দেশকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। আর এই সিরিজে আইপিএলে ভালো খেলা তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে বোর্ড। যার ফলে পূর্ণ শক্তির দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টিম ইন্ডিয়ার লড়াইটা খুব একটা সহজ যে হবে না সেটা নিশ্চিত করে বলা যায়। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে লক্ষ্মীবার সন্ধ্যায় প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে নামতে চলেছে তরুণ টিম ইন্ডিয়া। এই সিরিজে পন্থের ডেপুটি হিসেবে থাকবেন গুজরাত টাইটানসকে আইপিএল চ্যাম্পিয়ন করানো হার্দিক পান্ডিয়া। দলে ফিরেছেন দীনেশ কার্তিকও।

অন্যদিকে, এই ভীষণ গরমের দাপটে ক্রিকেটারদের কথা চিন্তা করে একটি নতুন নিয়ম চালু করেছে বিসিসিআই। দুই ইনিংসেরই ১০ ওভারের শেষে জলপানের বিরতি পাবেন ক্রিকেটাররা। 

 

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়