আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্রিকেট দুনিয়ায় বিপ্লব, মহিলাদের বিশ্বকাপের পুরস্কার মূল্য ২৯৭ শতাংশ বেড়ে হল ১২২ কোটি

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ১২ বছর পর আবার ভারতের মাটিতে আয়োজিত হচ্ছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। তবে এ বারের বিশ্বকাপের পুরস্কারের মূল্য বাড়ল ২৯৭ শতাংশ। যা কিনা ক্রিকেট দুনিয়ায় বৈপ্লবিক পরিবর্তন। মহিলা-পুরুষ আর আলাদা নয়, তাই পুরস্কারের মূল্যও এখন সমান সমান হবে। এ বারের ওয়ানডে বিশ্বকাপের মোট পুরস্কারের মূল্য ১২২ কোটি ৫৮ লক্ষ। প্রতিটি ধাপে বাড়ানো হয়েছে পুরস্কার মূল্য। গতবারের তুলনায় আকাশ ছোঁয়া ব্যবধানে বাড়ল পুরস্কারের মূল্য। গতবার মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের পুরস্কার মূল্য ছিল মাত্র ৪২ কোটি টাকা। এবার তার তিনগুণ বেড়ে দাঁড়াল ১২২ কোটি ৫৮ লক্ষতে।

সুতরাং এবার বিশ্বকাপের জয়ী দল পাবে ৩৯ কোটি ৫৬ লক্ষ টাকা। রানার আপ দল পাবে ১৯ কোটি ৭৮ লক্ষ টাকা। এছাড়া মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে যে চার দল উঠবে তারা প্রত্যেকে ৯ কোটি ৮৮ লক্ষ টাকা করে পাবে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে ৬ কোটি ১৮ লক্ষ টাকা। সপ্তম ও অষ্টম স্থানে থাকা দুই দল পাবে ২ কোটি ৪৭ লক্ষ টাকা করে পাবে। সুতরাং ২৩৯ শতাংশ, ২৭৩ শতাংশ, ২৭২ শতাংশ হারে যথাক্রমে পুরস্কার মূল্য বেড়েছে একদিনের বিশ্বকাপের পুরস্কার মূল্য। এছাড়া বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী প্রতিটি দলকে দেওয়া হবে ২ কোটি ২০ লক্ষ টাকা করে। গ্রুপ পর্বে একটি ম্যাচ জিতলে ৩০ লক্ষ টাকা করে পাবে দলগুলি।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। এবার ভারতেই হবে মহিলা ওয়ানডে বিশ্বকাপ। তাই পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। যেহেতু পহেলগাঁও হামলার পর পাকিস্তানি শিল্পী, ক্রিকেটার সকলকে নিষিদ্ধ করেছে ভারত। পাকিস্তানি জঙ্গিরাই নৃশংসভাবে হত্যা করেছে ২৬ ভারতীয় পর্যটককে। এরপর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আলগা হয়েছে। যাই হোক, এশিয়া কাপেও ভারতে এসে খেলতে পারবে না পাকিস্তানের যে কোনও খেলার দল। যাই হোক, মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। রাউন্ড রবিন ফরম্যাটে হবে খেলা। আট দলের প্রতিটি দলকে গ্রুপ পর্বে সাতটি করে ম্যাচ খেলতে হবে। পয়েন্টর বিচারে চারটি দল উঠবে সেমিফাইনালে। ২ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল

Published by:

Share Link:

More Releted News:

জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ