বিশ্বকাপ জয় উদযাপনের সময় স্পেনে ভয়াবহ ঘটনা, মৃত্যু ১৩ বছরের কিশোরের

Share:

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন । গোটা দেশ মেতে উঠেছে সেই জয়ের আনন্দে। কিন্তু বিশ্বকাপ জয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হল শোকে। জয়ের উদযাপনের সময় দেশটির পশ্চিমাঞ্চলে একটি ফোয়ারা ভেঙে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।   

সোমবার স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে পর্তুগাল সীমান্তবর্তী সিউদাদ রদ্রিগো শহরে। শহর কর্তৃপক্ষ তাদের ফেসবুক পোস্টে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, ১৩ বছরের এক কিশোর এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসন বলেছে, বিশ্বকাপ জয়ের উৎসবের মাঝেই এই ঘটনা গোটা শহরকে শোকস্তব্ধ করে দিয়েছে। জরুরি উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১২টার কিছু সময় পর তারা খবর পায় যে একটি ফোয়ারা ভেঙে বহু মানুষের ওপর পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় আরও এক তরুণ আহত হয়েছেন। চোট লেগেছে বেশ কয়েকজনের।

স্পেনের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ জয় উদযাপন করতে ফোয়ারার ওপর উঠে আনন্দ করছিলেন। অতিরিক্ত ভরের চাপ সহ্য করতে না পেরে সেটি ভেঙে পড়ে। ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। বিশ্বকাপ জয়ের আনন্দে যখন গোটা স্পেন উৎসবে মেতেছিল, ঠিক তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা দেশজুড়ে শোকের আবহ তৈরি করেছে। নিহত কিশোরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের