বার বার রোহিতদের স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার এই গোঁফওয়ালা

Share:

নিজস্ব প্রতিনিধি :  রোহিতদের স্বপ্নভঙ্গের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এক গোঁফওয়ালা খেলোয়াড়। নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি। আইসিসি টুর্নামেন্টে তিনি দুবার টিম ইন্ডিয়ার স্বপ্ন ভেঙে দিয়েছেন ওই গোঁফওয়ালা।এই বিপজ্জনক খেলোয়াড় আর কেউ নন, তিনি হলেন ট্রাভিস হেড। হেডের টাইটেলের মধ্যে লুকিয়ে আছে ‘হেডেক’ কথাটা। যে সবসময় প্রতিপক্ষের ‘মাথা ব্যাথার’ কারণ হয়ে দাঁড়ায়। বারবার মারাত্মকভাবে এগিয়ে যান তিনি। অতএব হেডের নাম উঠলে ভারতীয় বোলারদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়াটা স্বাভাবিক।

সালটা ছিল ২০২৩, আইসিসি বিশ্বকাপের আগে চোট পান গোঁফওয়ালা এই খেলোয়াড়।তবুও এই চোট তাকে দমাতে পারে নি। শেষ পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন।এর আগে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ১২০ বলে ১৩৭ রানের সুনিপুণ ইনিংস খেলেন ট্র্যাভিস হেড। যার জেরে ক্যাঙ্গারু দল ষষ্ঠবারের মত ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতে নেয়। সেই ইনিংস দিয়ে, ট্র্যাভিস হেড মাত্র ১৬১ দিনের মধ্যে দুবার টিম ইন্ডিয়াকে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে নিয়ে যান।

এখানেই শেষ নয়, এই গোঁফওয়ালা ৭-১১ জুন ২০২৩ সালের মধ্যে লন্ডনের ‘দ্য ওভাল’-এ WTC ফাইনালে টিম ইন্ডিয়ার অবস্থা শোচনীয় করে তুলেছিলেন। সেই ম্যাচেও ট্র্যাভিস হেড ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এরপরই অস্ট্রেলিয়া ২০৯ রানে WTC ফাইনাল জিতে নেয়। সেই ট্রাভিস হেডকে ভারতীয় শিবির সিরিয়াসলি নিয়েছে। সাম্প্রতিক সময়ে টিম ইন্ডিয়াকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন ট্রাভিস হেড! গত দুই বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ মানেই যেন মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজাদের ‘হেডেক’ (মাথাব্যথা)এই হেড। মারকুটে এই ওপেনার ভারতীয় সমর্থকদের কাছেও হয়ে উঠেছেন মূর্তিমান আতঙ্ক। আইসিসির কোন প্রতিযোগিতায় রোহিতের বিপক্ষে ম্যাচ মানেই ট্রাভিস নামের আতঙ্ক।

২০২৩ সালে আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও একই চিত্র। হেড করেন ১৩৭ রান। সেদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া দর্শকদের স্তব্ধ করে দেন হেড। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠা ভারতকেও হারিয়ে দেন। এরপর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেন্ট লুসিয়ায় সুপার এইট পর্বের এই ম্যাচে ম্যাচেও কম ভোগাননি হেড। ৪৩ বলে করেন ৭৬ রান। ম্যাচটি যদিও ভারতই জেতে, শেষ পর্যন্ত জেতে বিশ্বকাপও।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের