মাঠকর্মীর সঙ্গে রুতুরাজের জঘন্য ব্যবহার, সকলে ছ্যা ছ্যা করছে

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বর্তমানে ভারত সফরে এসেছে দক্ষিণ আফ্রিকার (South Africa) ক্রিকেট দল। রবিবার টি-টোয়েন্টি (T20) সিরিজের শেষ ম্যাচ ছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। এই ম্যাচ ঘিরে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে ছিল চূড়ান্ত উত্তেজনা। দুটি দলই দুটি করে টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে। দরকার ছিল সিরিজ (series)  দখলের। কিন্তু নাগাড়ে বৃষ্টি (rain) সব আশায় জল ঢেলে দেয়। সিরিজের ফলাফল ২-২। কিন্তু এই ঘটনার থেকেও যে ঘটনা সব থেকে বেশি ছাপিয়ে গিয়েছে, তাহল রুতুরাজের (Ruturaj Gaikwad) ব্যবহার। মিডিয়ার সব আলো শুষে নেয় একটি ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য, যা দেখে সকলে বিরক্ত তো বটেই, ঋতুরাজকে চূড়ান্ত গালমন্দ করেছে। আর যে ঘটনাকে কেন্দ্র করে এই বিতর্ক, সেটা কিন্তু বড় ধরনের বিষয় নয়। বিষয় এতটাই ক্ষুদ্র, যা শোনার পর হয়তো আপনিও ঋতুরাজের ওপর খাপ্পা হবেন।

ঘটনাটি হল চিন্নাস্বামী স্টেডিয়ামের এক গ্রাউন্ডসম্যান রুতুরাজের (Ruturaj Gaikwad) সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন। সেলফি তুলতে তো অস্বীকার করেন। ওই গ্রাউন্ডসম্যানকে রুতুরাজের শুধু ধাক্কা মারা বাকি ছিল। ঘটনা অনেকেই মোবাইলে বন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। ভাইরাল হতে বিন্দুমাত্র দেরি হয়নি। সেই ভিডিয়ো দেখে নেটিজেনরা কে কী লিখেছেন, একবার দেখে নেওয়া যাক।

অরুণ ধানুশ লিখেছেন, ‘রুতুরাজের (Ruturaj Gaikwad) অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করেছে। ও হয়তো নিজেকে রোহিত শর্মা মনে করেছে।‘ একজনতো আবার একটি ছবি আপলোড করে দিয়েছে, যেখানে দেখা গিয়েছে মাহিকে দুইজন গ্রাউন্ডসম্যান জড়িয়ে ধরেছেন। মাহিও তাদের বুকে আগলে রেখেছে। সেই ছবির নিচে লেখা, ধোনিকে দেখে ঋতুরাজ কিছু শেখার চেষ্টা করুক।  

আরও পড়ুন নতুন ইতিহাস সৃষ্টি করলেন বাবর আজম, জেনে নিন কী

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস