পাকিস্তানে টি ২০ সিরিজ থেকে ছিটকে গেলেন মিলনে-অ্যালেন

Share:

নিজস্ব প্রতিনিধি : পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলার জন্য নিউজিল্যান্ড দল থেকে ছিটকে গেলেন ২ খেলোয়াড়। থাকছেন না ফাস্ট বোলার অ্যাডাম মিলনে ও ওপেনার ফিন অ্যালেন। এই দুজনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন টম ব্লান্ডেল ও জ্যাক ফকস। উল্লেখ্য, আইপিএল থাকায় নিউজিল্যান্ডের ৯ খেলোয়াড় পাকিস্তান সফরে থাকছেন না।

জানা গিয়েছে, অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়েছেন অ্যাডাম মিলনে। অন্যদিকে পিঠে চোট পেয়েছেন ফিন অ্যালেন। এখনও পর্যন্ত ৫৩টি টি ২০ ম্যাচ খেলেছেন অ্যাডাম মিলনে। অন্যদিকে ফিন অ্যালেন খেলেছেন ৪৩টি টি ২০ ম্যাচ। কিছুটা হলেও অভিজ্ঞ এই দুই ক্রিকেটার না থাকায় স্বভাবতই চিন্তায় রয়েছে নিউজিল্যান্ড শিবির। জানা গিয়েছে, ওই দুই খেলোয়াড়ের পরিবর্তে যে দুজনকে দলে রাখা হয়েছে, তাদের অভিজ্ঞতা ততটা নয়। ফিন অ্যালেনের পরিবর্তে দলে রাখা হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান টম ব্লান্ডেলকে। টম ব্লান্ডেল টি ২০ ম্যাচ খেলেছেন ৭টি। অন্যদিকে অলরাউন্ডার জ্যাক ফকসকেও দলে নেওয়া হয়েছে। ফকসের টি ২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা মাত্র ১৯টি। ২১ বছর বয়সি ফকস ব্যাট হাতে ১০৫ রান করেছেন, স্ট্রাইক রেট ১২৮.০৪। অন্যদিকে টি ২০ ম্যাচে ২৬টি উইকেট নিয়েছেন ফকস।

উল্লেখ্য, ১৮ এপ্রিল থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ শুরু হবে। প্রথম তিনটি ম্যাচ হলে রাউলপিন্ডিতে, শেষ দুটি ম্যাচ হবে লাহোরে। ইতিমধ্যে আইপিএল থাকায় নিউজিল্যান্ডের ৯ ক্রিকেটার খেলছেন না। পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের টিম সাউদি, উইল ইয়ং ও টিম ল্যাথামকে।

 

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা ঋতব্রতর, শহিদ পরিবারকে মাসে ১০ হাজার আর্থিক সহায়তার আশ্বাস

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর! আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

বড় জয় স্ত্রী গীতাঞ্জলির, সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার