ব্যাটে-বলে দাপট দেখিয়ে ছোটদের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ী বৈভব সূর্যবংশীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বল হাতে আগুন ঝরিয়েছিলেন আর এস অম্বরীশ-হেনিল পটেলরা। ব্যাট হাতে ঝড় তুললেন বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রেরা। ব্যাটে-বলে সমান দাপট দেখিয়ে শনিবার (২৪ জানুয়ারি) ছোটদের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে দুরমুশ করে জয়ী হল ভারতের যুবরা। প্রথমে ব্যাট করে ৩৬.২ ওভারে মাত্র ১৩৫ রানে গুটিয়ে গিয়েছিল কিউইরা। জবাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৩.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান আয়ুষ মাত্রেরা।

জিম্বাবোয়ের বুলাওয়োর মাঠে এদিন টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে। আর এস অম্বরীশ ও হেনিল পটেলের আগুন ঝরানো বোলিংয়ের মুখে শুরুতেই নাস্তানাবুদ হন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। তৃতীয় ওভারে হুগো বুগোর (৪) উইকেট হারিয়ে প্রথম ধাক্কা খায় কিউই শিবির। তার পরে নিয়মিত উইকেট হারাতে থাকে। পর পর সাজঘরে ফেরেন টম জোনস (২), আরিয়ান মান (৫), মার্কো আলপে (১), স্নেহিথ রেড্ডিরা (১০)। ২২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে কিউ্ইরা। ষষ্ঠ উইকেটে জ্যাকব কর্টার ও জশকরণ সান্ধু ৩৭ রান যোগ করে দলকে চরম লজ্জার হাত থেকে বাঁচান। জশকরণ ১৮ ও জ্যাকব ২৩ রানে সাজঘরে ফেরেন। উপরের সারির ব্যাটাররা চরম ব্যর্থ হলেও নিচের সারির ব্যাটাররা খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন। অষ্টম উইকেটে ক্যালুম স্যামসন ও সেলউইন সঞ্জয় ৫৩ রান যোগ করেন। সঞ্জয় করেন ৩০ বলে ২৮। তবে তিনি ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিউই ব্যাটিং অর্ডার। ১৩৫ রানে গুটিয়ে যায় ইনিংস। ৩৭ রানে অপরাজিত থাকেন স্যামসন। ভারতের হয়ে অম্বরীশ ২৯ রানে চারটি ও হেনিল পটেল ২৩ রানে তিন উইকেট ঝুলিতে পোরেন।

জয়ের জন্য ১৩৬ রানের সহজ লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দ্বিতীয় ওভারে দলীয় স্কোর যখন ১১ তখন ম্যাসন ক্লার্কের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অ্যারোন জর্জ। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান বৈভব সূর্যবংশী ও অধিনায়ক আয়ুষ মাত্রে। দুজনে হাত খুলে খেলতে থাকেন। নবম ওভারে জশকরণ সান্ধুর বলে ফিরে যান বৈভব। সাজঘরে ফেরার আগে তিনটি ছক্কা ও দুটি চারের সাহায্যে ২৩ বলে ৪০ রান করে যান। পরের ওভারে সেলউইন সঞ্জয়ের বলে ফেরেন ভারত অধিনায়ক আয়ুষ মাত্রে। ২৭ বলে ২টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ৫৩ রান করেন তিনি। এর পরে বিহান মালহোত্রা ও বেদান্ত ত্রিবেদী জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ১৩.৩ ওভারে ভারতের রান যখন ১৩০,তখনই ঝেঁপে বৃষ্টি নামে। প্রতিকুল আবহাওয়ায় ম্যাচ আর শুরু করা যায়নি। তবে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয়লাভ করে ভারতের ছোটরা।

Vivo T5 Pro 5G স্মার্টফোনে  মিলছে ২,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, কোথায় পাবেন?

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

ত্বকের নিচে নরম ফোলা অংশ? সাধারণ জন্মদাগ ভেবে অবহেলা করলেই বিপদ

সকালে উঠেই এলাচ জল খাচ্ছেন! জেনে নিন এই পানীয়ের ৫ উপকারিতা

সূর্যগ্রহণে রাহুযোগ! দুঃসময় আসতে চলেছে চার রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়