বিশ্বকাপ ফাইনালে ১৫ ছক্কায় ৮০ বলে ১৭৫ রান করে সাজঘরে বৈভব

Share:

নিজস্ব প্রতিনিধি: খুনে ব্যাটিং কাকে বলে হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে তা দেখিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেন করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালাতে শুরু করেন ১৪ বছরের ক্রিকেটার। শেষ পর্যন্ত ৮০ বলে ১৭৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে সাজঘরে ফেরেন। ওই ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও ১৫টি ছক্কায়।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে। উদ্দেশ্য ছিল, প্রথমে ব্যাট করে বড় রান তুলে চাপমুক্ত থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে বল করা। কিন্তু দলের শুরুটা খুব একটা সুখকর হয়নি। চতুর্থ ওভারেই সাজঘরে ফেরেন সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে শতরানকারী চেন্নাইয়ের ওপেনার অ্যারোন জর্জ। মাত্র ৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। অ্যারোন ফিরতেই হাত খুলে মারতে শুরু করেন বৈভব। প্রথম পাওয়ার প্লে শেষে ভারতের রান দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৭৯। মাত্র ৩২ বলেই ছয়টি চার ও তিনটি ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান তুলে নেন। বৈভবকে বিধ্বংসী মেজাজে দেখে হাত খুলে মারতে শুরু করে দেন আয়ুষ মাত্রেও। দুজনে দ্বিতীয় উইকেটে মাত্র ৬৪ বলেই শতরানের পার্টনারশিপ গড়েন।

১৬তম ওভারে ব্যক্তিগত ৩৯ রানে ক্যাচ তুলেও বেঁচে যান আয়ুষ। জীবন ফিরে পাওয়ার পরে ৫০ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন ভারত অধিনায়ক। তবে অর্ধশতরান পূর্ণের পরেই অ্যালেক্স গ্রিনের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন আয়ুষ (৫৩ রান)। ভেঙে যায় ১৪২ রানের জুটি। অধিনায়ক ফিরতেই দলকে বড় রানের ভিতের উপরে দাঁড় করাতে খুনে মেজাজে ব্যাটিং করতে শুরু করেন বৈভব। মাত্র ৫৫ বলেই শতরান পূর্ণ করেন। কিভাবে তাঁকে থামানো যাবে তা বুঝেই উঠতে পারেননি ইংলিশ অধিনায়ক থমাস রিউ। ২২তম ওভারে অ্যালবার্টের এক ওভারে দুই ছক্কা ও তিনটি চারের সাহায্যে ২৬ রান নেন ভারতীয় ক্রিকেটের বিস্মূয় বালক। ওই ওভারেই ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। ৭১ বলে ১২টি চার ও ১৩টি ছয়ের সাহায্যে দেড়শো রান ছাড়িয়ে যান বৈভব। অতি আগ্রাসী হয়ে খেলতে গিয়েই নিশ্চিত দ্বিশতরান হাতছাড়া করেন বৈভব। ২৬তম ওভারে মান্নি লামসডেনের বলে বড় শট খেলতে গিয়ে টাইমিংয়ের ভুলে থমাস রিউয়ের তালুবন্দি হন। ৮০ বলে ১৫টি চার ও ১৫টি ছক্কার সাহায্যে ১৭৫ রান করে ফিরে যান ভারতের বিস্ময় বালক। তবে সাজঘরে ফেরার আগে বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড নিজের নামে করে নেন। ফেরার সময়ে ইংলিশ ক্রিকেটাররা করতালি দিয়ে বৈভবকে সম্মান জানান।

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?