ভারতের সঙ্গে বিশ্বকাপ খেলার জন্য পাকিস্তানকে অনুরোধ আরব আমিরশাহির

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও অনিশ্চিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে নির্ধারিত রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের খেলা। তবে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান জানিয়ে দেয় তারা বিশ্বকাপে খেললেও ভারতের সঙ্গে খেলবে না। এই নিয়েই এখনও চলছে জলঘোলা। পিসিবির সঙ্গে বৈঠকে বসেছে আইসিসির কর্তারা। তবে এখনও মেলেনি সমাধান সূত্র। ভারত-পাক ম্যাচ নিয়ে এবার নাক গলাল আরব আমিরশাহি। জানা গিয়েছে পাকিস্তানের সিদ্ধান্ত পূর্নবিবেচনা করতে পিসিবিকে অনুরোধ করেছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়ে এখনও নাটক চলছে। তার মধ্যেই পাক সরকারের ‘ভারত বয়কট’ অবস্থান নিয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডের ইমেল নকভিরা অতিরিক্ত চাপের মুখে পড়েছে। এমিরেটস বোর্ড পিসিবিকে একটি ইমেল পাঠিয়েছে, যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করা হয়েছে। এমিরেটস বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ এ গ্রুপের ম্যাচ না খেলার ক্ষেত্রে ব্যাপক আর্থিক ক্ষতির কথাও উল্লেখ করেছে। পিসিবিকে লেখা চিঠিতে বলা হয়েছে, “পাকিস্তানের সঙ্গে এমিরেটস ক্রিকেট বোর্ডের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং অতীতে আমরা পাকিস্তানকে আমাদের ভেন্যু দিয়ে এবং তাদের ক্রিকেট আয়োজন করে তাদের সুবিধা করেছি।” 

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও আইপিএলে খেলবেন? হর্ষিতকে নিয়ে বড় আপডেট দিল কেকেআর

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, রবিবার লাহোরের বৈঠকে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাসহ আরব আমিরশাহির ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশ্বির উসমানীকে শান্তি প্রতিষ্ঠার ভূমিকা পালনের দায়িত্ব দেওয়া  হয়েছিল। রবিবার লাহোরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে আইসিসির একটি প্রতিনিধিদল বৈঠক করেন, যেখানে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে   টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ বয়কটের পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়। জানা যায়, ভারতের সঙ্গে খেলার জন্য পাকিস্তান বোর্ড আইসিসিকে তিনটি শর্ত দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে নিয়ে আজ ফের পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন নকভি।  

 

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ