Under-19 WC: প্রথম ম্যাচেই বাংলাদেশকে উড়িয়ে জয়ী ভারতের ছোটরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্লুমফন্টেইন: মধুর প্রতিশোধ। ৩৫ দিন আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ভারতকে। শনিবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগারদের ৮৪ রানে হারিয়ে জয় দিয়েই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করলেন উদয় সাহারানরা। ভারতের হয়ে সৌমে পাণ্ডে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন।

ব্লুমফন্টেইনে এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান। শুরুতে ধাক্কা খেলেও আদর্শ সিং ও উদয় সাহারানের ব্যাটিং দৌলতে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৫১ রান তোলে। বাংলাদেশের পক্ষে জীবনের সেরা বোলিং করে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন মারুফ মৃধা। জয়ের জন্য ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে টাইগাররা।  স্কোর বোর্ডে ৫০ রান যোগ হতে না হতেই সাজঘরে ফিরে যান বাংলাদেশের চার ব্যাটার জিশান আলম (১৪), রিজওয়ান চৌধুরী (০), আশিকুর রহমান সিবলি (১৪) ও আহরার আমিন (৫)।

এর পরে পঞ্চম উইকেটে জুটি বেঁধে আরিফুল ইসলাম ও অধিনায়ক মাহফুজুর রহমান বিপদ থেকে দলকে টেনে তোলার চেষ্টা চালান। ভারতীয় বোলারদের সামলে রান মেশিন সচল রাখেন। আরিফুলকে (৪১) ফিরিয়ে ৭৭ রানের জুটি ভাঙেন মুশির খান। তার পরেও খানিকটা চেষ্টা চালিয়ে গিয়েছিলেন টাইগার অধিনায়ক। অর্ধ শতরান করার খানিক বাদেই মাহফুজুরকে (৫৪) ফিরিয়ে বাংলাদেশকে জোর ধাক্কা দেন মুশির। অধিনায়ক ফেরার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিং লাইন আপ। নিচের সারির ব্যাটাররা ন্যূনতম প্রতিরোধটুকুও গড়তে পারেননি। মাত্র ১০ রানেই শেষ চার উইকেটের পতন হয়। ৪৬তম ওভারে মারুফ মৃধাকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন সৌমে পাণ্ডে। ৪৫.৫ ওভারে ১৬৭ রানে থেমে যায় টাইগারদের ইনিংস।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস