অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় নিল আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: কপালে ছিল বিশ্বকাপ খেলার। ভাগ্য সঙ্গও দিয়েছিল মেসিদের দেশের অনূর্ধ্ব-২০ ফুটবলারদের। কিন্তু তা বেশি দূর অগ্রসর হল না। গত বুধবার রাতে কাল সান জুয়ানে আফ্রিকার জায়ান্ট কিলার নাইজেরিয়ার কাছে ২-০ গোলের ব্যবধানে পরাজিত হতে হল নীল-সাদা জার্সিধারীদের। ম্যাচ হেরে জুনিয়রদের বিশ্বকাপ থেকে বিদায় নিল মেসির দেশ।

আর্জেন্টিনা হারলেও, কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজিল। তিউনেশিয়াকে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে সালকাওরা।

আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকেই নাইজেরিয়ার ওপর ক্রমাগত আক্রমণ শানানোর চেষ্টা করেছিল, কিন্তু নাইজেরিয়ার গোলবক্সে এসে লুকা রোমেরোদের যাবতীয় প্রয়াস নষ্ট হয়ে যাচ্ছিল। পাসিং ফুটবলের মাধ্যমেই নাইজেরিয়াকে কাবু করার চেষ্টা করেছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। হাল না ছেড়ে সমানে সমানে লড়াই করে আর্জেন্টিনাকে প্রথমার্ধে রুখে দেয় আফ্রিকার দেশটি। প্রথমার্ধের খেলা গোলশূণ্যভাবে শেষ হয়।

বিরতির পর খেলা শুরু হতেই আর্জেন্টিনার বিরুদ্ধে গোল করে বসেন ইব্রাহিম মহম্মদ। খেলার বয়স তখন ৬০ মিনিট। ইমানুয়েলের বাঁড়ানো একটা ডিফেন্স চেরা থ্রু থেকে ফাঁকায় বল পেয়ে আর্জেন্টিনার জাল কাঁপাতে ভুল করেননি এই নাইজেরিয়ান।

আরও জানতে পড়ুন: বৃহস্পতিবার কৃষক নেতাদের সঙ্গে বৈঠক আন্দোলনরত কুস্তিগীরদের

গোল খেয়ে কার্যত কিছু যেন খেলা থেকে হারিয়ে যেতে বসে আর্জেন্টিনা। আর এই সুযোগেই তাঁদের ওপর একের পর এক আক্রমণ করতে থাকে নাইজেরিয়া। এবং খেলার অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার বিপক্ষে ব্যবধান বাড়িয়ে আফ্রিকার দেশটির জয় নিশ্চিত করেন রিলওয়ানা সারকি। নিজেদের দেশে নাইজেরিয়ার কাছে ম্যাচ হেরে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন মাঠে উপস্থিত দর্শকরা। তাঁরা আশা করেছিলেন মেসি, ডি মারিয়াদের মতো, ছোটোরাও হয়তো নিজেদের দেশে আয়োজিত জুনিয়র বিশ্বকাপে ট্রফ জয় করতে সক্ষম হবেন। কিন্তু তাঁদের সে আশায় পুরোপুরি জল ঢেলে দিলেন আর্জেন্টিনার জুনিয়র ফুটবলাররা।

কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়া মুখোমুখি হবে ইকুয়েডর বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচে বিজয়ীর সঙ্গে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ