শচীন-বিরাটের সঙ্গে এখনই শুভমনের তুলনা করা উচিত নয় : গ্যারি কাস্টেন

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০২৩-এর আইপিএল শেষ হয়েছে সবে মাত্র। আর চলতি আইপিএল-এ ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ধারাবাহিক ভালো খেলেছেন গুজরাট টাইটান্স দলের অন্যতম ব্যাটার শুভমন গিল। এরপরই সংবাদমাধ্যমের কাছে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠেন এই তরুণ ব্যাটসম্যান। তাঁর সঙ্গে তুলনা করা শুরু হয় ভারতের দুই কিংবদন্তী ক্রিকেটার শচীন তেন্ডুলকর ও বিরাট কোহলির। আর এই আলেচানা একেবারেই মন পসন্দ হয়নি বর্তমান গুজরাট দলের মেন্টর দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ক্রিকেটার গ্যারি কাস্টেনের।

এই প্রসঙ্গে কাস্টেন বলেন, শুভমন ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের একজন তারকা হয়ে উঠবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। শুধু টি-টোয়েন্টি ক্রিকেটেই নয়, সব ফর্ম্যাটেই শুভমন ভবিষ্যতে ভালো খেলবে বলেই আমার মনে হয়। ওঁর সবচেয়ে বড় গুণ হচ্ছে যে কোনও খেলোয়াড়ের বিরুদ্ধেই শুভমন চ্যালেঞ্জ নিয়ে খেলতে ভালোবাসে। তবে এখনই যে দুজন ক্রিকেটারের সঙ্গে শুভমনের তুলনা করা হচ্ছে তা একবারেই উচিত নয় বলে সংবাদ মাধ্যমের কাছে নিজের মত ব্যক্ত করেন কাস্টেন।

আরও  জানতে পড়ুন: ‘সবকা সাথ নেহি ব্রিজ ভূষণ কা সাথ হ্যায়’ বলে সরকারকে কটাক্ষ সিব্বলের

গ্যারির মতে, শুভমন ভারতের জার্সি গায়ে তিন ফর্ম্যাটের ক্রিকেট খেললেও, টি-টুয়েন্টি ক্রিকেটে ওঁ অনেক বেশি উন্নতি করেছে বাকি দুই ফরম্যাটের ক্রিকেট থেকে। তবে বর্তমামে ভারতীয় দল এখন ব্যস্ত রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পয়নশিপের ফাইনাল ম্যাচ খেলতে। শুভমন সেই দলের অন্যতম একজন সদস্য। কাজেই এখন আইপিএল-এর কথা মাথায় না রেখে ওঁর উচিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ নিয়েই মনোনিবেশ করা। আমি এও জানি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই ম্যাচ নিয়েই এখন অনেক বেশি চিন্তাভাবনা করছে।

উল্লেখ্য, শুভমন মোট রান করেছেন ৮৯০। তার মধ্যে রয়েছে তিনটি শতরান। তবে কাস্টেনের মতে শুভমনের সেরা ইনিংস হচ্ছে মুম্বইয়ের বিরুদ্ধে প্লে-অফ ম্যাচে ৬০ বলে করা ১২৯ রানের ইনিংসটি।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের