এই মুহূর্তে




শুরুতেই প্যাভিলিয়নে যশস্বী ও রাহুল, চাপের মুখে ভারত, প্রায় জয়ের চৌকাঠে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিনিধি: ইডেনে চলছে ভারত ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় দিনের খেলা। ১৫৩ রানের শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতকে জয় পেতে করতে হবে ১২৪ রান। তারপর ব্যাট করতে নামে ভারত। শুভমনকে ছাড়াই সেকেন্ড ইনিংস খেলতে মাঠে নেমেছে ভারত। তবে তাদের অবস্থাও বিশেষ ভাল নয়, বেশ সঙ্গীনই বলা চলে।

দ্বিতীয় ইনিংসের শুরুতে ভারতের হয়ে ওপেন করতে নামেন যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুল। জানসেনের বলে ভেরেনের হাতে ক্যাচ দিয়ে ০ রানের আউট হন যশস্বী। কোনও রান হওয়ার আগেই ১ উইকেট পড়ে যায় ভারতের। জানসানের বলেই ভেরেনের হাতে ক্যাচ বিয়ে বিদায় নেন রাহুলও। স্কোর বোর্ডে ভারতের তখন দু উইকেটে ১ রান। মধ্যাহ্নভোজের বিরতির আগে মাঠে নামের ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুড়েল। বর্তমানে ভারতের স্কোর ২ উইকেট খুইয়ে ২৬ রান । জয়ের জন্য ভারতের চাই আরও ৯৮ রান।

ইডেন টেস্টে আর খেলতে পারবেন না শুভমন। গিল ঘাড়ের ব্যথায় কাবু হয়েছেন। তিনি দক্ষিণ কলকাতার এটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। বিসিসিআই জানিয়েছে ইডেন টেস্টে তাকে আর পাওয়া যাবে না। ফলে ভারতের একজন ব্যাটার কম, কিন্তু এখনও তাড়া করতে হবে ৯৮ রান। দক্ষিণ আফ্রিকার মতো লড়াকু টিমের বিরুদ্ধে এই রান তোলাও ভারতের কাছে নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে নিতে হবে আর ৭ উইকেট।

ইডেনে চলছে ভারত ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় দিনের খেলা। এদিনের ম্যাচে বাভুমা সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস করেছেন। টপকে গিয়েছেন রাহুলের ৩৯ রান। ৪০ করার সঙ্গে সঙ্গেই এই রেকর্ড টপকে যান বাভুমা। তার সঙ্গে ব্যাট করছিলেন বস। বসের আউটের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার আট উইকেট পড়ে গিয়েছিল। এরপর হার্মার সাত রান করে আউট হন। বাভুমা অপরাজিত থাকেন ৫৫ রানে। সিরাজের বলে এলবিডব্লিউ হন মহারাজ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাত পাকের আগে বেঁকে বসলেন ধোনি ভক্ত বর, শর্ত শুনে থ কনে, তার পর…

শাহরুখের সঙ্গে সাক্ষাৎ থেকে বিশেষ ম্যাচ, জানুন শনিবার থেকে শুরু মেসির ভারত সফরের যাবতীয় তথ্য

লড়লেন শুধু তিলক, ভারতকে ৫১ রানে হারিয়ে বদলা নিলেন মার্করামরা

ডি’ককের ঝোড়ো ইনিংস, আর্শদীপদের হতশ্রী বোলিং, জিততে ভারতের চাই ২১৪ রান

টস জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠালেন সূর্য, ভারতের প্রথম একাদশে কারা?

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ