মহিলার গালে-গাল, খালি গায়ে জাপটে ধরে, বিড়ম্বনায় ক্রীড়াকর্তা

কড়া পদক্ষেপের সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ:  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দুই ছবি ঘিরে তোলপাড় উত্তরপ্রদেশ প্রশাসন ও ক্রীড়ামহল। ভাইরাল হয়েছে রাজ্য অলিম্পিক কমিটির সাধারণ সম্পাদক আনন্দেশ্বর পাণ্ডের দুটি ছবি। ভাইরাল হওয়া দুটি ছবির একটি ছবিতে এক মহিলার মুখ স্পষ্ট। মহিলার গাল লেগে রয়েছে ক্রীড়াকর্তার গালের সঙ্গে। আর ক্রীড়াকর্তা খালি গায়ে ওই মহিলাকে জড়িয়ে ধরে রয়েছেন।

ছবি উত্তরপ্রদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নজরে পড়ে। তারা জানিয়েছে আনন্দেশ্বর পাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবির জেরে উত্তরপ্রদেশের ক্রীড়ামহলের মান তো গেছে। ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে সরকারেরও। ক্রীড়ামহলের একাংশের দাবি, অবিলম্বে আনন্দেশ্বর পাণ্ডেকে বহিষ্কার করা হোক। আঞ্চলিক ক্রীড়া দফতরের তরফ থেকে আনন্দেশ্বরের ব্যাপারে রিপোর্ট তলব করা হয়েছে।

রাজ্য ক্রীড়া দফতরকে জেলা প্রশাসন একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠি অনুসারে, আনন্দেশ্বর পাণ্ডে ছিলেন লখনউয়ের কেডি সিং বাবু স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের ঠিক পাশেই মহিলাদের একটি হস্টেল।তাঁর সঙ্গে থাকা দুই মহিলারও পরিচয় জানার চেষ্টা চলছে। সোশ্যাল মিডিয়ায় কে ওই ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল করেছে তা নিয়েও শুরু হয়েছে তদন্ত। প্রশাসন আনন্দেশ্বর পাণ্ডের ভূমিকা খতিয়ে দেখার পাশাপাশি ওই দুই মহিলার ভূমিকাও  খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, যার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ, যাকে কেন্দ্র করে ক্রীড়া প্রশাসনে হৈচৈ সেই আনন্দেশ্বর পাণ্ডে জানিয়েছেন, সব কিছু ষড়যন্ত্র। তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করতে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস