প্রতিটি ম্যাচ শুরুর আগে কি করেন, নিজের ‘বড় অভ্যাস’ ফাঁস করলেন বৈভব

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স ১৫ বছর হলে কি হবে দাপুটে সব ক্রিকেটাদের রেকর্ড ভাঙছেন এক নিমেষে। রাজস্থান রয়্যালসের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে নিজের নামের পাশে আরও একটি বড় কীর্তি যোগ করেছেন। এই ক্রিকেটার মাত্র ৮ রান করলেও তিনি আইপিএলে ৫০০ রান করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়েছেন। ভেঙেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের গড়া রেকর্ড। তবে বড়বড় খেলোয়াড়দের রেকর্ড ভাঙলেও তিনি যে মনের দিক থেকে এখনও ছোট রয়েছেন সেই কথাই জানিয়েছেন। ম্যাচ পরবর্তীতে এই তরুণ জানান যে তিনি এখনও কার্টুন দেখেন। প্রতিটি ম্যাচের আগে কার্টুন দেখা তার অভ্যাস।

বৈভব বলেছেন, “মাথার মধ্যে কিছুই চলে না। আজও আমি প্রতিটি ম্যাচের আগে কার্টুন দেখি কিন্তু ফোকাস খেলার দিকেই থাকে।” সূর্যবংশীর অকপট উত্তরটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা একজন কিশোর ক্রিকেটারের শৈশবের অভ্যাস ও তারকাখ্যাতির মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়টি তুলে ধরেছেন। বৈভব আরও বলেছেন, “আগামী ম্যাচে ভালো করব। জিতে ২ পয়েন্ট নিয়েছি, সামনে বড় প্লে-অফের দিকে এগিয়ে যাব।”

 

আরও পড়ুন: লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

উল্লেখ্য, বুধবার  আইপিএল টুর্নামেন্টে মাত্র ২২৭ বলে এই ৫০০ রানের রেকর্ড গড়েছেন বৈভব।   সেইসঙ্গে আইপিএল ইতিহাসে প্রথম  ব্যাটার হিসেবে তিনি ২৫০-র কম বলে এই মাইলফলক স্পর্শ  করেছেন।  বলা ভালো, অনেকে ১৫ বছরের কিশোরের দাপট দেখে চলতি বছরেই ভারতীয় দলে বৈভবকে দেখতে চাইছেন । এমনকী বিসিসিআই ১৫ বছরের বিস্ময় প্রতিভাকে নিয়ে  ভাবনাচিন্তা শুরু  করেছে । সম্ভবত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মেন ইন ব্লু-দের সঙ্গে দেখা যাবে বৈভবকে। 

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

শিল্পের আশায় সিঙ্গুরে বিশ্বকর্মার পুজো করলেন কৃষকরা

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর