‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

Share:

নিজস্ব প্রতিনিধি:  ব্যাট হাতে বোলারদের রাতের ঘুম কেড়েছেন  মাত্র ১৫ বছরের ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। অথচ মাঠের বাইরে তিনি এখনও সমর্থকদের কাছে একজন আদরের কিশোর। সেই ছবিই ধরা পড়ল নিউজিল্যান্ডে ভারতীয় ক্রিকেট দলের সফর চলাকালীন। তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর সঙ্গে এক মহিলা সমর্থকের কথোপকথন এখন সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে। এক ভারতীয় মহিলা সমর্থকের বেবি বসকে মায়ের মতো  যে স্নেহভরা পরামর্শ দিয়েছেন তা মন জিতে নিয়েছে নেটিজেনদের।   গ্যালারি থেকে ভারতীয় মহিলা সমর্থককে বৈভবের উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে, ‘গরম জল খেয়ো, ঠান্ডা জল খেয়ো না’। এই কথা শুনে বৈভব যা করেছেন সেটাও উঠে এসেছে চর্চায়। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পরের। ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের পর দর্শকদের অটোগ্রাফ দিতে গিয়েছিলেন বৈভব। তখনই গ্যালারি থেকে তাঁকে ডাকেন এক ভারতীয় মহিলা সমর্থক। তিনি জানান, তাঁরাও উত্তরপ্রদেশের বালিয়া এলাকার বাসিন্দা। এরপরই একেবারে মায়ের মতো স্নেহের সুরে বৈভবকে পরামর্শ দেন। মহিলা সমর্থককে বলতে শোনা গিয়েছে, ‘হ্যালো বৈভব! আমরাও বালিয়ারই। ঠান্ডা জল খেও না, বাবা। গরম জল খেও’ । নিউজিল্যান্ডে ঠান্ডার কথা মাথায় রেখেই সম্ভবত এই পরামর্শ দেন ওই মহিলা। তাঁর কথা শুনে হাসিমুখে জবাব দেন বৈভব, ‘আচ্ছা, ঠিক আছে।’ ছোট্ট এই কথোপকথনেই মন ভাল করেছে ক্রিকেট সমর্থকদের।


 

উল্লেখ্য, মঙ্গলবার (২৭ অক্টোবর) নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ব্যাটারদের দাপটে কার্যত দিশেহারা হয়ে পড়ে কিউয়ি বোলিং বিভাগ। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২০ ওভারে ১৯৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩.২ ওভারেই ১৯৯ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। মাত্র ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন বৈভব। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছক্কা। অন্যদিকে, অভিষেক শর্মা মাত্র ৩৮ বলে ১১৩ রান করে ম্যাচের সেরা হন। দু’জনের বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ছয় ওভারেই ১১৮ রান তোলে ভারত, যা পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ড তৈরি করেছে।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের