৪২ বলে ১৪৪ রান, ১৫ ছক্কা হাঁকিয়ে এশিয়া কাপে শোরগোল ফেলে দিলেন বৈভব সূর্যবংশী

মাত্র ১৪ বছর বয়সী এই ব্যাটসম্যান ৩২ বলে ১০টি চার এবং ৯টি ছক্কা মেরে তাঁর সেঞ্চুরি পূর্ণ করেন। যা কিনা রেকর্ড।তবে সেঞ্চুরি করার পরেও বৈভব আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রেখেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই সিরিজের ভারতের টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসেই দুর্দান্ত শুরু করেছে ভারত, মাত্র ১৫৯ রানে দক্ষিণ আফ্রিকাকে অল আউট করেছে ভারত। অন্যদিকে দোহাতে চলছে এসিসি পুরুষদের এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫। শুক্রবার (১৪ নভেম্বর) ছিল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভারতের প্রথম ম্যাচ। এবং তা অনুষ্ঠিত হচ্ছে দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপ বি-এর এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত-A। আর এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন জিতেশ শর্মা। আজ প্রথমেই ব্যাট করতে নামেন বৈভব সূর্যবংশী।

যিনি এই মূহুর্তে ভারত-এ দলের সবথেকে কনিষ্ঠতম খেলোয়াড়। তবে বয়সে ছোট হলেও তিনি খেলেন এক্কেবারে অভিজ্ঞ খেলোয়াড়ের মতো। আজ তার প্রমাণ পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের দলটিও। কেননা মাঠে নেমেই আগ্রাসী মনোভাব দেখান তিনি। বোলারদের কঠিন সময় দিয়েছেন ওপেনার বৈভব সূর্যবংশী। কেননা তিনি আজকের ম্যাচে সেঞ্চুরি পূর্ণ করেছেন। মাত্র ১৪ বছর বয়সী এই ব্যাটসম্যান ৩২ বলে ১০টি চার এবং ৯টি ছক্কা মেরে তাঁর সেঞ্চুরি পূর্ণ করেন। যা কিনা রেকর্ড।তবে সেঞ্চুরি করার পরেও বৈভব আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রেখেছিলেন। আরও ১০ বলে ৫ টি চার এবং ৪ টি ছক্কা হাঁকান। যার ফলে তিনি মোট ৪২ টি বলে ১৪৪ রান করতে সক্ষম হন। যার মধ্যে ছিল ১৫টি ছক্কা এবং ১১টি চার। বৈভব সূর্যবংশী, নমন ধীরের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৬ বলে ১৬৩ রান যোগ করেন। যেখানে নমন ২২ বলে ৩৪ রান করেছিলেন, যার মধ্যে তিনটি চার এবং দুটি ছক্কা ছিল। আর এই এদিন দুর্দান্ত ইনিংসের সময় বৈভব মাত্র ১৭ বলে পঞ্চাশ রান পূর্ণ করেছিলেন। যা কিনা রেকর্ড।

তবে ১৪৪ রানে মোহাম্মদ ফরাজুদ্দিনের বলে আহমেদ তারিকের হাতে ক্যাচ আউট হয়ে যান তিনি। তবে তিনি রেকর্ড গড়েছেন। এবং এখনও পর্যন্ত T20 ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির ব্যাটারদের তালিকায় নাম লেখান। যেখানে আছেন, উর্বিল প্যাটেল – ২৮ বল, গুজরাট বনাম ত্রিপুরা, ইন্দোর, ২০২৪, অভিষেক শর্মা – ২৮ বল, পঞ্জাব বনাম মেঘালয়, সৌরাষ্ট্র, ২০২৪, ঋষভ পন্থ – ৩২ বল, দিল্লি বনাম হিমাচল প্রদেশ, দিল্লি, ২০১৮, বৈভব সূর্যবংশী – ৩২ বল, ভারত এ বনাম সংযুক্ত আরব আমিরাত, দোহা, ২০২৫। ২০২৫ সালের এসিসি পুরুষদের এশিয়া কাপ রাইজিং স্টারস-এ, ভারত এ গ্রুপে সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং পাকিস্তান এ-এর সঙ্গে রয়েছে। অন্যদিকে, বি গ্রুপে রয়েছে বাংলাদেশ এ, হংকং, আফগানিস্তান এ এবং শ্রীলঙ্কা এ। এর অর্থ এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল