‘কুস্তিতে ফিরতে পারি’, কী বললেন ভিনেশ ফোগাট?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্যারিস অলিম্পিক্সে অধরা রেখেই ভারতে  ফিরেছেন ভিনেশ ফোগাট। শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভিনন্দন জানাতে হাজির হয়েছিলেন আমজনতা।  প্রশ্ন উঠছে ভিনেশ কী ফিরবেন কুস্তিতে? এই নিয়ে দিল্লিতে ফিরেই কুস্তিগীর জানান,’ যেহেতু আমি আমার সহকর্মী, দেশবাসী, আমার গ্রাম এবং আমার পরিবারের সদস্যদের কাছ থেকে ভালবাসা পেয়েছি, আমি মনে করি আমি এই ক্ষত নিরাময়ের জন্য কিছুটা সাহস পাব। হয়তো, আমি কুস্তিতে ফিরতে পারি।‘

 পাশাপাশি তিনি দাবি করেছেন, ‘অলিম্পিক পদক মিস করা আমার জীবনের সবচেয়ে বড় ক্ষত। জানি না এই ক্ষত সারতে কত সময় লাগবে।  তবে আমজনতার কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, সেটা সঠিক পথে কাজে লাগাতে চাই। ‘  প্যারিস অলিম্পিক্সে মনু ভাকের থেকে শুরু করে পদকজয়ী হকির টিমকে স্বাগত জানাতে যেভাবে বিমানবন্দরে যে উন্মাদনা দেখা গিয়েছিল, শনিবার দেখা মিলল সেই ছবি। পদক না পেলেও ভিনেশকে নিয়ে আমজনতার মধ্যে ছিল চরম উন্মাদনা।

উল্লেখ্য, প্যারিসে মেয়েদের কুস্তির ৫০ কেজি বিভাগে সহজেই ফাইনালে পৌঁছেছিলেন ভিনেশ।  কিন্তু ফাইনালের দিন সকালে টেস্টিং সেন্টারে ওজন করার সময়ে বিনেশের ওজন ১০০ গ্রাম বেশি ছিল। আর তাই তিনি ফাইনাল ম্যাচে নামতে পারেননি। তবে আন্তর্জাতিক আদালতে ভিনেশ রুপো পদকের জন্য আবেদন করেছিলেন। কিন্তু তা মান্যতা পাইনি। তাই  চোখে জল নিয়ে খালি হাতেই ভারতে ফিরতে হল ভিনেশকে ।

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রেমিককে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

জামাইয়ের প্রেমে হাবুডুবু পাঁচ সন্তানের মা, তারপর যা ঘটল…

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী