ভিনিসিয়াসকে সমর্থন জানিয়ে আফ্রিকান দেশের সঙ্গে ম্যাচ খেলবে ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি:  গত কয়েকদিন আগে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন। তারপরই এই ঘটনা নিয়ে তোলপাড় হয় গোটা বিশ্ব। ইতিমধ্যে ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন জানায় ফিফা। এমনকি রিয়াল তারকার কাছে শেষমেষ ক্ষমা পর্যন্ত চান লা-লিগার প্রেসিডেন্ট। এবার সেই ভিনিসিয়াসকে সামনে রেখে বর্ণবৈষ্যমের প্রচারে নয়া উদ্যোগ নিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন। এরই অঙ্গ হিসেবে ব্রাজিল দুটি আফ্রিকান দেশের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলবে।

সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ১৭ জুন ক্যাম্প ন্যু-তে প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ গিনি এবং এই ম্যাচের ৩ দিন পর লিসবনে দ্বিতীয় ম্যাচে সেলেকাওরা খলবে আফ্রিকার জায়েন্ট কিলার সাদিও মানের সেনেগালের বিরুদ্ধে।

আরও জানতে পড়ুন: ভারতীয় ফুটবলের উন্নতিতে মোহনবাগানের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে বার্সা

উল্লেখ্য, বর্ণবৈষম্যের বিরুদ্ধে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের নতুন সভাপতি এদনালদো রদ্রিগজের নেতৃত্ব আন্দোলন শুরু হয়। এবার তারই অঙ্গ হিসেবে  ‘বর্ণবাদ নিয়ে কোনো ম্যাচ নয়’ এই স্লোগান নিয়ে সারা বিশ্বে প্রতিবাদে ঝড় তুলতে চান তাঁরা। ব্রাজিলের ফুটবল কর্তার মতে, ফুটবলের আইনে আরও নতুন নতুন পরিবর্তন আসা জরুরি। এবং ব্রাজিলের আদালতের কাছে তাঁর আর্জি, তাঁদের দেশের স্টেডিয়ামে যেন এই ধরণের কোনও ঘটনা ঘটলে আদালত যেন দোষী ব্যক্তিদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়।

প্রসঙ্গত, গত মার্চ মাসে সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রিগেজ বলেন, আমরা চাই, সারা বিশ্বে বর্ণবাদের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে যা আগামী দিনে আরও বড় আকার ধারণ করবে, সেই আন্দোলনের নেতৃত্ব দেবে ব্রাজিল।

তবে এই দুটি ম্যাচ প্রসঙ্গে রদ্রিগেজ বলেন, আমরা ম্যাচ দুটি করার আগে ভিনিসিয়াসের সঙ্গে কথা বলে জানতে চাওয়া হয়েছিল, এই ম্যাচ দুটির ব্যাপারে ওর কোনও আপত্তি আছে কি না। তারপর ভিনিসিয়াস সম্মতি দিলেই এই ম্যাচের আয়োজনের কথা চূড়ান্ত হয়।

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ